1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত মহালছড়িতে এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন

ফেনীতে বন্যার ৩ মাস পরও কোনো সহায়তা পায়নি নিঃস্ব ১৭১৮ পরিবার

  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২৪০ গননা করুন

একতা ডেস্কঃ ফেনী জেলায় ভয়াবহ বন্যায় সব হারিয়ে ১ হাজার ৭১৮ পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে। বন্যার প্রায় তিন মাস পরও তাদের কেউ কোনো সহযোগিতা পায়নি বলে জানা গেছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহবুব আলম বলেন, সরকারিভাবে আংশিক ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ৪০০ বান্ডিল ঢেউটিন ও ১২ লাখ টাকা পেয়েছি। সেটি ১৫০ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। এ ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, ইউএনডিসি, বিডিআরসিএস, আরআইসি, মাজন ফাউন্ডেশন, ওয়াইপিএসএসহ কিছু সামাজিক সংগঠন আংশিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহযোগিতা করেছে।

জেলা ত্রাণ ও পূর্ণবাসন সূত্র জানিয়েছে, ২০ আগস্টের বন্যায় ফেনীতে ১ হাজার ৭১৮টি ঘরবাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ও ৬ হাজার ৯৪১ ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ফেনী সদর উপজেলায় ৬৭৫টি, ফুলগাজী উপজেলায় ২৯৫টি, ছাগলনাইয়া উপজেলায় ২৯০টি, পরগুরাম উপজেলায় ৩০০টি, সোনাগাজীতে ৩৭টি, দাগনভূঞা উপজেলায় ৮৫টি ঘরবাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রজ হয়েছে। এ ছাড়াও ফেনী সদর উপজেলায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৩২০৬টি, পরগুরামে ৩৩৩টি, ছাগলনাইয়ায় ৩১৩টি, দাগনভূঞায় আংশিক ৬৮২টি, সোনাগাজীতে ৭৪১টি ও ফুলগাজীতে ১৩৪৯টি ঘরবাড়ি।

বাংলাদেশ সেনাবাহিনী আংশিক ক্ষতিগ্রস্ত ১৫৭ পরিবারের প্রতিটি ৪ বান্ডিল করে ঢেউটিন ও নগদ সাড়ে ৬ লাখ টাকা সহায়তা দিয়েছে। ফুলগাজী উপজেলায় সেনাবাহিনী ও নৌবাহিনীর সহযোগিতায় ১০০টি ঘর মেরামত করে দিয়েছে। ইউএনডিপির আংশিক ক্ষতিগ্রস্ত ৩,০০০ পরিবারকে ঘর মেরামতের জন্য মোট ১০ কোটি ৩৫ লাখ টাকা বিতরণ কার্যক্রম চলমান। এছাড়া বিডিআরসিএস, মাজল ফাউন্ডেশন, আরআইসি এবং ওয়াইপিএসএসহ অন্যান্য সংস্থাও উপকরণ ও আর্থিক সহায়তা দিয়ে অনুদান দিয়েছে।

ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ জগতপুর গ্রামের বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশার চালক খোকন মিয়ার বসতভিটাসহ সবকিছুই ধ্বংস করে দিয়েছে বন্যা। নিরুপায় হয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সেচ কিয়ের ছোট্ট একটি ঘরে স্ত্রী-সন্তান নিয়ে থাকছেন তিনি। খোকন নিয়া বলেন, সবকিছু দুঃস্বপ্নের মতো লাগছে। এক বস্যা আমাকে পুরো নিঃস্ব করে দিয়ে গেছে। কোনো কিছুই রক্ষা করতে পারিনি। ছোট তিন সন্তান আর স্ত্রীকে নিয়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছিলাম। এক মাস হয়ে গেছে কোনো কামকর্ম নেই। কী করে ঘর তুলব মাথায় আসছে না। বন্যার তিন মাস হয়ে গেল, অথচ এখন পর্যন্ত আমাদের পুনর্বাসনে সরকারের কোনো উদ্যোগ দেখিনি।

সোনাগাজীর চরচান্দিয়া গ্রামের আবু তাহের বলেন, পানির স্রোত সবকিছু লন্ডন্ডন্ড করে দিয়ে গেছে। জীবন নিয়ে কোনো রকমে আশ্রয়কেন্দ্রে যেতে পেরেছি। আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি এসে দেখি কিছুই অবশিষ্ট নেই। পরিবার নিয়ে এক চাচাতো ভাইয়ের বাড়ির ছাদে বসবাস করছি। ফেনী সদর উপজেলার বিরিঞ্চি এলাকার পঞ্চাশোর্ধ্ব এক নারী শামসুন্নাহার। বন্যার তার ঘরবাড়ি ছেসে গেছে। তিনি চারদিকে প্লাস্টিক ও উপরে আাঙা টিন দিয়ে ঝুপড়ি তৈরি করে থাকেন। তিনি বলেন, ঘরবাড়ি সব বন্যায় নিয়ে গেছে। নতুন ঘর করার সামর্থ্যও নেই। সরকারিভাবে যদি আর্থিক সহযোগিতা পাই, তাহলে ঘর মেরামত করতে পারব। না হয় ভাঙা ঘরেই থাকতে হবে।

ফেনীর সদ্য বিদায়ী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ২০ হাজার বান্ডেল টিন ও নগদ ৬ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। এছাড়া বেসরকারিভাবে যেসব প্রতিষ্ঠান এবং সংগঠন পুনর্বাসনে সহায়তার এগিয়ে এসেছে তাদের কাজগুলো প্রশাসনের পক্ষ থেকে সমন্বয় করা হচ্ছে। গৃহনির্মাণের জন্য সরকারি বরাদ্দ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা কাজ শুরু করা হবে।

তথ্যসূত্রঃ ইউএনবি

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews