1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ফেনীর সীমান্তে কোটি টাকার ভারতীয় মাল জব্দ

  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ২৪৬ গননা করুন

একতা ডেস্কঃ ফেনী জেলার ভারত সীমান্ত এলাকায় একাধিক অভিযান চালিয়ে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২১ নভেম্বর, বৃহস্পতিবার রাতে ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার ভারতীয় সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়।

বৃিতিতে বলা হয়, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার রাজেষপুর, দেবপুর, ছাগলনাইয়া, চম্পকনগর এবং মধুগ্রাম বর্ডার আউট পোস্ট (বিওপি) এলাকায় বিজিবি’র টহলদল বৃহস্পতিবার রাতে চোরাচালান বিরোধী অভিযান চালায়। অভিযানে এসব এলাকা থেকে ভারতীয় লেহেঙ্গা, শাড়ি, কাশ্মিরী চাদর, থ্রীপিস, চশমা এবং ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

২২ নভেম্বর, শুক্রবার ফেনীর বিজিবির ৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। আনুমানিক মূল্য এক কোটি ১৮ লাখ ৪ হাজার ৪০০ টাকার জব্দ করা এসব মালামাল কাস্টমস্ ও মাদকদ্রব্য নিয়ণস্ত্রণ অধিদপ্তরে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। বিজিবির ৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে তাদের আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews