1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম বদলে আজ গণশুনানি

  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৯৩ গননা করুন

একতা ডেস্কঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মীরবাড়ী এবং নবগঠিত মোকামতলা উপজেলার সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের গণশুনানি আজ মঙ্গলবার। বগুড়ার জেলা প্রশাসকের নির্দেশে দুটি উপজেলার নির্বাহী কর্মকর্তা গণশুনানির দিন ধার্য করেন।

মীরবাড়ী ইউনিয়নের প্রশাসক, নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল হান্নান জানান, তার দায়িত্বে থাকা ইউনিয়নের নাম পরিবর্তনের গণশুনানি মঙ্গলবার বেলা ১০টায় বেতগাড়ী মীরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। শুনানিতে অংশ নিতে সোমবার থেকে এলাকায় মাইকিং এবং মসজিদ, হাটবাজারসহ জনবহুল স্থানে নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, এলাকার ইতিহাস ও ঐতিহ্যবাহী স্থানের নামে নামকরণের প্রতি গুরুত্ব দেওয়া হবে। সীমান্ত ইউনিয়নের প্রশাসক, নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহাবুব হাসান চৌধুরী জানান, তার দায়িত্বে থাকা ইউনিয়নের নাম পরিবর্তনের শুনানি মঙ্গলবার বেলা ১০টায় মোকামতলার সৈয়দপুরে জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। শুনানি গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

দিগন্ত ইউনিয়নের প্রশাসক, নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুন জানান, তার দায়িত্বে থাকা ইউনিয়নের নাম পরিবর্তনের শুনানি মঙ্গলবার বেলা ১০টায় মোকামতলার ভরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এলাকাবাসীকে গণশুনানিতে উপস্থিত থেকে সুচিন্তিত প্রস্তাব/মতামত দেওয়ার অনুরোধ করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews