1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে নৌযান শুমারি ২০২৬-এর তথ্যসংগ্রহ কার্যক্রম উদ্বোধন মোটরসাইকেল দূর্ঘটনায় নগরকান্দা ও ভাঙ্গার দুইজন নিহত শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়ার হাসপাতাল থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার

  • শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১২৮ গননা করুন

একতা ডেস্কঃ বগুড়ায় হাসপাতালে চিকিৎসারত আসামী হাতকড়াসহ পালিয়ে যাওয়ার পরদিন গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) ও আদমদীঘি থানা পুলিশ। আসামি কমল (৩৪)কে শুক্রবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নওগাঁ থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তাকে পালাতে সহায়তাকারী শাকিলের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে হাতকড়া। তার বাড়ি বগুড়া শহরের মালতিনগরে।

পুলিশ সূত্র জানায়, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আসামি কমল। গত বৃহস্পতিবার দুপুরে বাথরুমে যাওয়ার কথা বলে পালিয়ে যান তিনি। এ ঘটনায় কর্তব্য ও দায়িত্বে অবহেলার কারণে বগুড়া পুলিশ লাইন্সের রিজার্ভ পুলিশের এএসআই মফিজুল ইসলাম ও কনস্টেবল জাকিরুলকে ক্লোজড করা হয়েছে।

বগুড়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার ঘটনার সত্যতা জানিয়ে আমার দেশকে বলেন, দায়িত্বে অবহেলার জন্য ২ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুরকে প্রধান করে একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews