1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুটের ঘটনায় ৬ জন গ্রেপ্তার

  • শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৫৬ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ গোয়েন্দা পুলিশ রাজধানী ঢাকার বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ‘২০০ ভরি’ স্বর্ণ ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে লুষ্ঠিত স্বর্ণালঙ্কারসহ অবৈধ অস্ত্র। ৮ মার্চ, শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে বিস্তারিত ব্রিফ করার কথা রয়েছে ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলীর।

গত ২৩ ফেব্রুয়ারি সাড়ে ১০টার দিকে বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনের বাড়ির সামনে তাকে গুলি করে দুর্বৃত্তরা। এসময় তার কাছ থেকে ২০০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে তারা। গুরুতর আহত অবস্থায় তাকে সেদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে সেসময় ব্যাপক ভাইরাল হয়। ৩১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, তিনটি মোটরসাইকেলে ছিল মোট সাতজন।

সবার মাথায় ছিল হেলমেট। স্বর্ণ ব্যবসায়ী আনোয়ারের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে লাল হেলমেট পরিহিত একজন তাকে পিস্তল দিয়ে গুলি করে। গুলির পর দুর্বৃত্তদের বাকি সদস্যরা স্থান ত্যাগ করার পরামর্শ দেয়। এরপর তিনটি মোটরসাইকেলে সবাই একসঙ্গে পালিয়ে যায়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews