1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

বাংলাদেশি সন্দেহে আটকের পর দেখা গেল তার অধিকাংশই ভারতীয় মুসলমান

  • মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২০৪ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ ভারতজুড়ে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ‘বাংলাদেশি’ বলে অপমান ও হামলার অভিযোগ বেড়েই চলেছে। এ বিষয়ে ‘পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ’ নামক সংগঠন বলছে, তারা ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত ১০০টি অভিযোগ পেয়েছে। যেখানে পশ্চিমবঙ্গের বাংলাভাষী মুসলিম শ্রমিকদের সন্দেহজনকভাবে বাংলাদেশি আখ্যা দিয়ে হেনস্থা, নিগ্রহ, এমনকি মারধর করা হয়েছে।

সংগঠনটির বরাতে জানা গেছে, ১৮ এপ্রিল মালদা জেলার ২৩ জন ফেরিওয়ালাকে উত্তরপ্রদেশের কুশিনগরে স্থানীয় লোকজন বাংলাদেশি দাবি করে মারধর করে। মূলত বাংলাভাষায় কথা বলায় তাদের সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়। পরে আহত অবস্থায় তাদের পুলিশের হেফাজতে নেওয়া হয় এবং একদিন পর মুক্তি দেওয়া হয়। ২১ এপ্রিল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে ৬০ জন পরিযায়ী শ্রমিক একটি বাসে করে কর্মস্থল ওড়িশার কেওনঝড়ের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু ময়ূরভঞ্জ জেলার জসিপুরে পৌঁছানোর পর স্থানীয়দের সন্দেহে পড়েন তারা। শ্রমিকদের বাংলাদেশি আখ্যা দিয়ে মারধর করা হয়, ফলে তারা ফিরে যেতে বাধ্য হন।

পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের প্রধান আসিফ ফারুক জানান, ‘২০১৪ সাল থেকেই এমন ঘটনা চলছে, তবে সাম্প্রতিক সময়ে বিশেষ করে পহেলগামের হামলার ঘটনার পর এসব ঘটনার সংখ্যা অনেক বেড়ে গেছে। কোথাও পুলিশ, কোথাও হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর কর্মীরা পশ্চিমবঙ্গের মুসলিম শ্রমিকদের টার্গেট করছে। তারা ভারতীয় নাগরিক হয়েও কেবলমাত্র ভাষা ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশি’ হিসেবে ট্যাগ পাচ্ছেন।

ভারতের সংবিধান অনুযায়ী দেশের যেকোনো নাগরিকের যেকোনো রাজ্যে কাজ করার অধিকার আছে। তাহলে কেন শুধুমাত্র বাংলাভাষী মুসলিম হওয়ায় আমাদের শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে? এমন ঘটনার পুনরাবৃত্তিতে সামাজিক সম্প্রীতি এবং অভ্যন্তরীণ অভিবাসনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে বলে মনে করছেন মানবাধিকার সংগঠনগুলো।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews