1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

বাংলাদেশের বাণিজ্য করতে হলে মিয়ানমারের আরাকান আর্মিকে কমিশন দিতে হবে

  • বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫২ গননা করুন

একতা ডেস্কঃ আরাকান আর্মি মিয়ানমার সীমান্তে বাংলাদেশের জন্য এক অনিশ্চয়তার নাম হয়ে উঠেছে। ১৫ বছরের মাথায় বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমান্তসহ দেশটির রাখাইন রাজ্যের ৯০ শতাংশের বেশি অঞ্চল এখন সশস্ত্র এই বিদ্রোহী গোষ্ঠীটির দখলে। বাংলাদেশ সীমান্তে ভয়াবহ তৎপরতা শুরু করেছে তারা। নাফ নদী থেকে ধরে নিয়ে যাচ্ছে জেলেদের। আটক করছে বাণিজ্যিক জাহাজ। সেদেশের সাথে থাকা বান্দরবানের সীমান্তেও ঘটছে মাইন বিস্ফোরণসহ নানা রকম অস্থিরতা। এ পরিস্থিতিতে আরাকান আর্মির উদ্দেশ্য আর বাংলাদেশের সাথে গোষ্ঠীটির সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিদ্যুৎ গতিতে জানতা বাহিনীকে পরাজিত করে গেল ডিসেম্বরে রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেয় আরাকান আর্মি। মিয়ানমারের ১৭টি টাউনশিপের মধ্যে ১৫টিরই নিয়ন্ত্রণ নিয়েছে বাহিনীটি। আরাকান আর্মির কার্যকলাপ নিয়ে বাংলাদেশ সীমান্তে দিন দিন আতঙ্ক বাড়ছে। গেল জানুয়ারি মাসে নাফ নদীতে বাংলাদেশের উদ্দেশ্যে আসা চারটি পণ্যবাহী জাহাজ আটক করে আরাকান আর্মি।

মিয়ানমার থেকে কোটি কোটি টাকার পণ্য বোঝাই করে আসা এসব জাহাজের নিয়ন্ত্রণ নেয় বাহিনীটি। কয়েক সপ্তাহ পর ছেড়ে দিলেও আরাকান আর্মির এই জাহাজ ছিনতাইয়ের ঘটনায় শুরু হয় আতঙ্ক। জানা যায় নাফ নদী দিয়ে বাণিজ্য করতে আরাকান আর্মিকে কমিশন দেয়ার দাবি তুলেছে বাহিনীটি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews