1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

বাংলাদেশের যত অর্জন প্রধান উপদেষ্টার চীন সফরে

  • রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১২১ গননা করুন

একতা ডেস্কঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রথম চীন সফরে বাংলাদেশের প্রাপ্তি বা অর্জন কী সেটি নিয়ে চলছে নানা হিসাবনিকাশ। তার প্রথম দ্বিপাক্ষিক এই সফরে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক, এবং সম্পর্ক ‘নতুন উচ্চতায়’ নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে যৌথ বিবৃতিতে। বিশ্লেষকেরা এ সফরকে একটি সফল সফর বলে মনে করছেন। গণঅভ্যুত্থানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূস এমন এক সময়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন যখন দেশের অর্থনীতি নানামুখী চাপে রয়েছে।

অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেয়া অন্যতম চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে অন্তর্বর্তী সরকারের জন্য। সে জায়গা থেকে এই সফর নিয়ে শুরুতেই আলোচনা ছিল। এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। সাহিত্য ও প্রকাশনা, সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় ও সহযোগিতা, সংবাদ বিনিময়, গণমাধ্যম, ক্রীড়া ও স্বাস্থ্য খাতে আটটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে দুই দেশ।

গত আগস্টে পট পরিবর্তনের আগে অনেক বাংলাদেশি স্বাস্থ্য সেবার জন্য ভারতে যাতায়াত করতেন। কিন্তু তার পর থেকে বাংলাদেশি নাগরিকদের ভারতের চিকিৎসাসহ সব ধরনের ভিসা পেতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। শনিবার চীনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, চীন এরই মধ্যে কুনমিংয়ের চারটি হাসপাতাল বাংলাদেশি রোগীদের জন্য বিশেষভাবে বরাদ্দ করেছে। চায়না ইস্টার্ন এয়ারলাইন্স বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রাম থেকে চীনের কুনমিং পর্যন্ত ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে।

ফলে বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ সহজে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর কুনমিংয়ের হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে পারবেন, বলে বিবৃতিতে বলা হয়। বিশ্লেষকরা বলছেন, অধ্যাপক ইউনূসের এ সফরে নতুন যা হয়েছে তার মধ্যে স্বাস্থ্য সেবা খাতে বেশ কিছু বিষয় এসেছে, যা আগে কখনো এত বিস্তারিতভাবে আলোচনায় আসেনি।

বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়েছে, শত শত বিস্তৃত নদী ও পানি ব্যবস্থাপনা পরিচালনার জন্য চীন থেকে ৫০ বছরের মাস্টারপ্ল্যান চেয়েছেন অধ্যাপক ইউনূস।

প্রধান উপদেষ্টার সফরের পর বাংলাদেশ ও চীনের পক্ষ থেকে যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনঃসংস্কার প্রকল্পে চীনা কোম্পানিগুলোর অংশগ্রহণকে বাংলাদেশ স্বাগত জানিয়েছে।

এ বছরই বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর অর্থাৎ সুবর্ণজয়ন্তী পালিত হতে যাচ্ছে। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একে একটি মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এই সফরে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ২০১৭ সালে বাংলাদেশে প্রায় আট লাখের বেশি রোহিঙ্গা অনুপ্রবেশের পরে বিভিন্ন সময় আরও অনেক রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে এর আগে শেখ হাসিনার সরকার উদ্যোগ নিলেও তা সফলতার মুখ দেখেনি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews