একতা ডেস্কঃ আলোড়ন সৃষ্টিকারী বিশ্বকাপের পর কিছুদিন বিরতি পেয়েছিলেন ক্রিকেটাররা। তবে চলতি মাসে আবার মাঠে ফিরবেন তারা। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির দুটি সিরিজ খেলতে এই মাসের শেষের দিকে বাংলাদেশ সফর করবে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। ৩ নভেম্বর, রবিবার এই সিরিজ দুটির সময়সূচি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের সব ম্যাচ হবে দিনের আলোয়। এর মধ্যে মিরপুরের হোম অব ক্রিকেটে হবে ওয়ানডে সিরিজ, আর কুড়ি ওভারের সিরিজের ভেন্যু সিলেট। ওয়ানডে সিরিজ শেষ করে টি-টোয়েন্টির জন্য দুই দল উড়াল দেবে সিলেটে। সেখানে ৫ ডিসেম্বর, ৭ ডিসেম্বর এবং ৯ ডিসেম্বর হবে কুড়ি ওভারের সিরিজ। তিনটি ম্যাচই শুরু হবে দুপুর ২ টায়।
তথ্যসূত্রঃ বাংলা সংবাদ

Leave a Reply