1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে নৌযান শুমারি ২০২৬-এর তথ্যসংগ্রহ কার্যক্রম উদ্বোধন মোটরসাইকেল দূর্ঘটনায় নগরকান্দা ও ভাঙ্গার দুইজন নিহত শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন ৮ দফা দাবিতে

  • শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৮২ গননা করুন

একতা ডেস্কঃ জামালপুর জেলার ইসলামপুরে বেতন বৃদ্ধি, চাকরি স্থায়ী করা, প্রভিডেন্ট ফান্ড চালুসহ ৮ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ইসলামপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট উপজেলা শাখার বাস্তবায়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, বাংলাদেশ সর্ববৃহৎ অরাজনৈতিক বাস্তবমুখী জাতীয় পেশাজীবী সংগঠন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটকে শ্রম মন্ত্রণালয় থেকে ট্রেড ইউনিয়নে নিশ্চিত করা, মূল বেতন ২০ হাজার, বাড়ি ভাড়া ৬ হাজার, চিকিৎসা ভাতা ৩ হাজার, টিএডিএ মার্কেট অনুযায়ী, সকল কোম্পানির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা, ৮ দফা দাবির আদলে স্থায়ী নিয়োগ প্রদান করা, সকল বিক্রয় প্রতিনিধিদের জন্য প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি শেয়ার, কর্ম দক্ষতার ভিত্তিতে প্রমোশন নিশ্চিতকরণ, বছরে ১০ শতাংশ হারে বেতন বৃদ্ধি, কোন বিক্রয় প্রতিনিধিকে চাকুরিচ্যুত করলে অগ্রিম ৩ মাসের বেতন প্রদান, কর্মরত অবস্থায় কেউ দুর্ঘটনায় আহত হলে বা কোন কঠিন রোগে আক্রান্ত হলে তার সকল চিকিৎসার ব্যয় কোম্পানির বহন করা, কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করলে তার পরিবারকে নগদ ১০ লাখ টাকা প্রদানসহ শেষ কার্যের আর্থিক সকল ব্যয় বহন করা, সরকারি নিয়ম অনুযায়ী ইদুল ফিতর, ইদুল আযহা ও পহেলা বৈশাখে উৎসব বোনাস হিসাবে মূল বেতনের সমপরিমাণ বোনাস প্রদান করা, শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ সকল সরকারি ছুটি এবং সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কাজের সময় নিশ্চিত করতে হবে, অতিরিক্ত কাজ করলে ওভার টাইমের টাকা প্রদান করা, অনৈতিক টার্গেট দিয়ে বাড়তি প্রেশার দিয়ে ও সৌজন্যমূলক আচরণ বন্ধ করা।

উপস্থিত ছিলেন, বিক্রয় প্রতিনিধি জোটের সাবেক সাধারণ সম্পাদক এবাদুল হক, সাংগঠনিক সম্পাদক আপন শাহ, সদস্য সচিব একরামুল হক, বিক্রয় প্রতিনিধি রাসেল সরদার, জুলফিকার আলী জুয়েল, খায়রুল হুদা, দেলোয়ার হোসেন, এস.এম ইদ্রিস আলী মিলন, আব্দুলাহ আল মামুন রেনু, আকরামুল, মেহেদী হাসান রিয়াদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews