1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

বাংলাদেশ মিয়ানমারে দ্বিতীয় দফায় ত্রাণ পাঠালো

  • মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১৮৩ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশ মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দ্বিতীয় দফার জরুরি ওষুধ ও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। ১ এপ্রিল, মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর তিনটি পরিবহন বিমানের মাধ্যমে এই ত্রাণ ও ওষুধ পাঠানো হয়।

ভেরিফায়েড ফেসবুক পেজে চিফ অ্যাডভাইজার (জিওবি) থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পোস্টে বলা হয়, মিয়ানমারে দ্বিতীয় দফার মিশনে তিন বাহিনীর উদ্ধার বিশেষজ্ঞ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) এর চিকিৎসক, বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসক এবং বেসামরিক চিকিৎসকরা অন্তর্ভুক্ত রয়েছেন।

মিশনে উদ্ধারকারী ও চিকিৎসক মিলিয়ে মোট সদস্য সংখ্যা ৫৫ জন। এছাড়া তিনটি বিমানে ৩৭ জন ক্রু সদস্য রয়েছেন। উদ্ধার ও চিকিৎসা দলের সদস্যরা তাদের স্বয়ংসম্পূর্ণ থাকার জন্য প্রয়োজনীয় সামগ্রী (রেশন, স্বাস্থ্যবিধি সরঞ্জাম, যোগাযোগ সরঞ্জাম, রান্নার উপকরণ ইত্যাদি) সঙ্গে নিয়েছেন। এছাড়া, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৮ টন শুকনো খাবার, ২ দশমিক ৫ টন পানি, ৪ টন ওষুধ, এক টন স্বাস্থ্যসামগ্রী এবং ১ দশমিক ৫ টন ত্রাণ তাবু পাঠানো হয়েছে।

গত রোববার বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে মিয়ানমারে প্রথম দফার জরুরি ত্রাণ সামগ্রী পাঠানো হয়। যার মধ্যে ওষুধ, তাবু, শুকনো খাবার ও চিকিৎসক দল অন্তর্ভুক্ত ছিল।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews