1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিস কে পররাষ্ট্র প্রতি মন্ত্রীর পক্ষ থেকে অর্থিক অনুদান প্রদান মহালছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শালিখার সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল ‘ক্রসফায়ারে’ হত্যা মামলায় জেলহাজতে মধুমতী নৌকা বাইচ মেলা এবার খাজনামুক্ত, প্রশংসায় নিতাই রায় চৌধুরী শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয়

বাংলাদেশ-মিয়ানমার সম্মত হলেই মানবিক করিডোর সম্ভব জানালেন গোয়েন লুইস

  • বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৫৪ গননা করুন

একতা ডেস্কঃ রাখাইনে মানবিক করিডোর হবে কি না, সেটা নির্ভর করবে বাংলাদেশ ও মিয়ানমারের সরকারের ওপর। বাংলাদেশ-মিয়ানমার সরকার সম্মত হলেই এটা বাস্তবায়ন সম্ভব। দুই দেশ সম্মতি দিলে জাতিসংঘ সহযোগিতা করবে। তবে এ বিষয়ে জাতিসংঘ কোনো সিদ্ধান্ত নেবে না। এমন একটি বার্তা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।

বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’ (ডিকাব) এ অনুষ্ঠানের আয়োজন করে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে গোয়েন লুইস বলেন, আগামী জাতীয় নির্বাচনে জাতিসংঘ টেকনিক্যাল সাপোর্ট দিতে আগ্রহী। তবে নির্বাচন কখন হবে, সেটা বাংলাদেশ সরকার ও জনগণ ঠিক করবে। এ বিষয়ে জাতিসংঘ কোনো সিদ্ধান্ত নেবে না।

আরেক প্রশ্নের উত্তরে গোয়েন লুইস বলেন, জাতিসংঘের ত্রাণ সহায়তার লক্ষ্যে রাখাইনে প্রবেশ এখন অনেক কঠিন ও চ্যালেঞ্জিং। এ বিষয়ে আমরা সবার দৃষ্টি আকর্ষণ করছি। রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন চাই। এ সংকটের রাজনৈতিক সমাধান আশা করি। এটা এখন শুধু বাংলাদেশের ইস্যু নয়, এটা গ্লোবাল ইস্যু। তবে জাতিসংঘ রোহিঙ্গাদের জীবন রক্ষায় নানা ধরনের সহায়তা দিয়ে আসছে।

জাতিসংঘ বর্তমান সরকারের সংস্কার উদ্যোগকে সমর্থন করে। তবে কোন কোন বিষয়ে সংস্কার করা হবে, সেটা সরকারের নিজস্ব সিদ্ধান্ত। বাংলাদেশে জাতিসংঘ আগে নির্বাচন চায়, না আগে সংস্কার চায়। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা আমাদের বিষয় নয়। এটা সরকার ও জনগণের বিষয়। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়ে জানতে চাইলে গোয়েন লুইস বলেন, এ অফিস খোলার বিষয়টি চূড়ান্ত। খুব দ্রুত ছোট আকারে এটা চালু হবে।

রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আপনার মন্তব্য কী, এমন প্রশ্নের উত্তরে গোয়েন লুইস বলেন, এ প্রশ্ন আমার জন্য নয়, এটা সরকারের বিষয়। পারিপার্শ্বিক অবস্থা দেখে সরকারকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এটা রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে লাইবেরিয়া ও কঙ্গোর মতো দেশে কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের শান্তিরক্ষীরা কাজ করছেন। এটা খুব প্রশংসনীয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews