1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

বাংলাদেশ সীমান্তে ভারতীয় নিরাপত্তা জোরদার

  • শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৩২ গননা করুন

একতা ডেস্কঃ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে। বিশেষ করে উত্তর-পূর্ব রেলওয়ে অঞ্চলজুড়ে যেসব রেলপথ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে গেছে, সেখানে নিরাপত্তা হালনাগাদ করতে শুরু হয়েছে যৌথ টহল। রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ), সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একসাথে এই টহল দিচ্ছে। এনডিটিভির ২ মে, শুক্রবার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই যৌথ অভিযান শুরু হয়েছে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ, নাশকতা এবং চোরাচালান ঠেকাতে এবং যাত্রী ও রেল সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে। এই পদক্ষেপের সময় ও প্রেক্ষাপটটি বেশ তাৎপর্যপূর্ণ। ২০২৪ সালে বাংলাদেশে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বাংলাদেশি নাগরিকদের বেআইনি প্রবেশের ঘটনা বেড়ে গেছে বলে দাবি করা হয়েছে। এমনকি বিভিন্ন রেল স্টেশন থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কিছু ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে। পাশাপাশি, দীর্ঘদিন ধরেই এই সীমান্ত এলাকা রোহিঙ্গা শরণার্থীদের অনুপ্রবেশের একাধিক পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

এই পরিস্থিতিতে সীমান্ত ঘেঁষা রেলপথে যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে নজরদারি বাড়ানো জরুরি হয়ে ওঠে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের বিভিন্ন ডিভিশনে ইতোমধ্যে যৌথ টহল শুরু হয়েছে। বিশেষভাবে নজর রাখা হচ্ছে সেসব স্থানে, যেখান দিয়ে রেলপথ সীমান্ত অতিক্রমের খুব কাছে। আরপিএফ এবং বিএসএফ সদস্যরা রেল অবকাঠামো পর্যবেক্ষণ করছেন, চুরি বা নাশকতার সম্ভাব্য চিহ্ন খুঁজছেন এবং নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি যাচাই করছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews