1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

বাংলা নববর্ষ সকল জাতিগোষ্ঠীর অংশগ্রহণে উদযাপিত হবে

  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৮১ গননা করুন

একতা ডেস্কঃ আগামী বাংলা নববর্ষ শুধু বাঙালির উৎসব হিসেবে নয়, চাকমা, মারমা, ত্রিপুরা, মণিপুরী, গারোসহ দেশের সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে জাতীয়ভাবে উদযাপিত হবে। এ উপলক্ষে একদিনের সরকারি ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ২০ মার্চ, বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সরকার নববর্ষ উদযাপনকে আরও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এবার থেকে এ সিদ্ধান্তের অংশ হিসেবে, নববর্ষের দিন একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, যা এতদিন শুধু বাংলা নববর্ষ উপলক্ষ্যে বাঙালিদের জন্য প্রযোজ্য ছিল। এই উদ্যোগের মাধ্যমে সরকার দেশের সংস্কৃতিকে আরও বিস্তৃত পরিসরে তুলে ধরতে চায়, যেখানে বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতি সমৃদ্ধ হবে। আসন্ন ঈদকে কেন্দ্র করে ভিন্নধর্মী এক আয়োজনের উদ্যোগ নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রথমবারের মতো চাঁদরাতে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানটি দেশের বহুমাত্রিক সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি সব সম্প্রদায়ের সংস্কৃতিকে সমানভাবে গুরুত্ব দেওয়ার প্রতিফলন ঘটাবে। এ ধরনের উদ্যোগগুলোর মাধ্যমে বাংলাদেশ সরকার একটি নতুন দৃষ্টিভঙ্গির দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে কোনো জাতিগোষ্ঠী বা ধর্মীয় বিশ্বাসের সংস্কৃতিকে অবমূল্যায়ন করা হবে না। বরং সকলের সংস্কৃতি সম্মানিত ও স্বীকৃত হবে, যা একটি সত্যিকার অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সহায়ক হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews