1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত মহালছড়িতে এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন

বাগেরহাটে গাছে ধাক্কা লেগে চালকসহ নিহত ২

  • বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৩৮৩ গননা করুন

একতা ডেস্কঃ বাগেরহাট জেলার মোল্লাহাটে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার খুলনা-মাওয়া মহাসড়কের মেঝের গাওলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন, প্রাইভেটকার চালক তারেক (৩৫) ও রিয়াদ (৪০)। আহতরা হলেন, হাবিবুর রহমান, রাসেল ও সোহরাব হোসেন। হতাহতদের সবার বাড়ির কুমিল্লার দাউদকান্দি, মুরাদনগর ও তিতাস উপজেলার বিভিন্ন গ্রামে।

মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান চানু বলেন, মঙ্গলবার ভোরে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা প্রাইভেটকারটি মেঝের গাওলা এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেখানে গিয়ে গাড়ির ভিতরে হতাহত পাঁচজনকে পায় হাইওয়ে পুলিশ। এর মধ্যে প্রাইভেটকারের চালক তারেককে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিয়াদের মৃত্যু হয়। বাকিরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, প্রাইভেট কারটির চালক ঘুমিয়ে পড়েছিলেন অথবা গাড়িটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছি। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

তথ্যসূত্রঃ স্পন্দন

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews