1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

বাগেরহাটে দুই ট্রাকের সংঘর্ষে এক চালকের প্রাণ গেল

  • শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১২০ গননা করুন

একতা ডেস্কঃ বাগেরহাটের আমতলা এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে শামীম সরদার নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আজ ২০ ডিসেম্বর, শুক্রবার সকালে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের গোডাউন আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হন আরেক ট্রাকের চালক। তার নাম জানা যায়নি। তাকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে। নিহত শামীম সরদার বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের সিআরসি এলাকার রুস্তম সরদারের ছেলে। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, সকালে গোডাউন আমতলা এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই একটির চালক শামীম নিহত হন। আহত হন অন্য ট্রাকের চালক। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বিঘ্নিত হয়। পরে ট্রাক দুটি রাস্তা থেকে সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews