1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৭ চট্টগ্রামে

  • বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২২৯ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ চট্টগ্রাম জেলার লোহাগাড়ায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। বুধবার সকাল সোয়া ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোঃ আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনজুর হোসেন বলেন, চট্টগ্রামমুখী রিল্যাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন মেয়ে শিশুসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

এই কর্মকর্তা বলেন, নিহতদের নাম-ঠিকানা ও পরিচয় পাওয়া যায়নি। মাইক্রোবাসের চালকের মোবাইল উদ্ধার করা হয়েছে। মোবাইল নিয়ে পরিচয় জানার চেষ্টা চলছে। সম্ভবত মাইক্রোবাসটি উত্তরবঙ্গ থেকে কক্সবাজার দিকে যাচ্ছিল। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে চুনতি এলাকায় বাসের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে পাঁচজন নিহত ও ১২ জন আহত হন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews