1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

বিএনপি’র অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতার ছেলেকে নিয়ে যাওয়ায় হাতুড়িপেটা

  • বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৭৮ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় রাজনৈতিক বিরোধের জেরে রেজাউল মোল্লা (৬৫) নামের এক বিএনপি কর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ঘোনাপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সোবাহান মাস্টারের ছেলে আওয়ামী লীগ নেতা সোপেনকে সঙ্গে নিয়ে বিএনপি কর্মী রেজাউল মোল্লা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের দলীয় মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলামের লস্করদিয়াস্থ ওবায়েদ মঞ্জিলে আয়োজিত এক দলীয় অনুষ্ঠানে যোগ দেন।

বিএনপি কর্মসূচিতে আওয়ামী লীগ নেতার ছেলের উপস্থিতি নিয়ে ক্ষুব্ধ হন পুরাপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান ৬নং ওয়ার্ড ইউপি সদস্য রবিউল ইসলাম ওরফে রবি মেম্বার। অনুষ্ঠান শেষে রেজাউল মোল্লা ঘোনাপাড়া বাজারে ফেরার পথে রবি মেম্বার ও তার সমর্থকরা অতর্কিতভাবে তার ওপর হামলা চালিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত বিএনপি কর্মী রেজাউল মোল্লা বলেন, আমার আত্মীয় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতির ছেলে সোপেনকে আজ বিএনপিতে যোগ দেওয়ার জন্য শামা ওবায়েদ আপার বাড়িতে নিয়ে যাই। এতেই ক্ষিপ্ত হয়ে রবি মেম্বার ও তার লোকজন আমার ওপর হামলা চালায়।

অন্যদিকে হামলার ঘটনার দায় স্বীকার করে রবি মেম্বার বলেন, রেজাউল বিএনপি করে, তাতে সমস্যা নেই। কিন্তু সে আওয়ামী লীগ সভাপতির ছেলেকে বিএনপির অনুষ্ঠানে নিয়ে যায়, এটা মেনে নেওয়া কঠিন ছিল। তাই আমার কিছু সমর্থক ক্ষোভে তাকে মারধর করেছে।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা মোঃ সোপেন বলেন, আমার পিতা আব্দুস সোবাহান মাস্টার উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। তিনি এখন রাজনীতির সঙ্গে তেমন জড়িত নন। রেজাউল আমার আত্মীয়; সে আমাকে শামা ওবায়েদ আপার সঙ্গে পরিচয় করিয়ে দিতে নিয়ে গিয়েছিল। এই কারণেই তার ওপর হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews