1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ঈদের নামাজ পড়া নিয়ে

  • রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১১৩ গননা করুন

একতা ডেস্কঃ ঈদুল আজহার নামাজ পড়াকে কেন্দ্র বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে যশোরের শার্শার বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। আওয়ামী লীগ নেতাকর্মীদের ঈদের নামাজ পড়ার ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। বিএনপির একপক্ষ বলে ময়দানে আওয়ামী লীগের কোনও লোক নামাজ পড়তে পারবে না। অন্য পক্ষ বলে, না তারা ঈদের নামাজ এখানে পড়বে। এ নিয়েই বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এ ঘটনাকেই কেন্দ্র করে ৭ জুন, শনিবার রাত ৯ টার দিকে বেনাপোলের ডুপপাড়া গ্রামের জামতলা নামক এলাকায় আব্দুল হাই (৫৫) নামে বিএনপির এক কর্মীর ওপর ককটেল নিক্ষেপ করা হয়। হামলায় তিনি মারাত্মকভাবে আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঈদের দিন সকালে ঈদগাহ মাঠে ঈদের জামাতে অংশগ্রহণকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত ঘটে। ওই সময় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জামসুরের ছেলে আবু সাইদ (৩৫) ও তার সঙ্গে থাকা ৪-৫ জন লোক কয়েকজন আওয়ামী সমর্থককে ঈদের জামাতে অংশগ্রহণে বাধা দেয়।

এ সময় আব্দুল হাই বিষয়টির প্রতিবাদ করলে রাতে সাইদসহ কয়েকজন মোটরসাইকেলে এসে আব্দুল হাইকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, নিহত আব্দুল হাই একজন বিএনপির কর্মী। কে বা কারা তার ওপর ককটেল মেরেছে তা তিনি জানেন না বলে জানান।

শার্শা থানার ওসি রাসেল মিয়া বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়েছি বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামের জামতলা নামক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় আব্দুল হাই নামে একজন আহত হয়েছেন। তার স্বজনরা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ থানা হেফাজতে নেওয়া হয়েছে। আব্দুল হাইকে কে বা কারা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে সেটা তদন্ত করা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews