1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

বিএনপি ও সমমনারা ডিসেম্বরের মধ্যেই ভোটের রোডম্যাপ চায়

  • রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২৩৮ গননা করুন

একতা ডেস্ক: আগামী ডিসেম্বর মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছে বিএনপি ও এর সমমনা দলগুলো। একই সঙ্গে তারা প্রত্যাশা করছে, অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু ও ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে। এটা অতি দ্রুত হবে বলেও তাদের আশা। শনিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমমনা দলগুলোর সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। বৈঠকে বিএনপির পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন। সূত্র জানিয়েছে, বৈঠকগুলোতে ৩১ দফা বাস্তবায়নে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি বিএনপি যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকে প্রতিশ্রুতি দিয়েছে, রাষ্ট্র ক্ষমতায় গেলে তাদের সর্বোচ্চ মূল্যায়ন করা হবে। একই সঙ্গে প্রার্থী হওয়ার ক্ষেত্রে তরুণদের অগ্রাধিকার দেওয়া হবে। বিকেলে বিএনপির লিয়াজোঁ কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক ঐক্যের সমন্বয়ক হারুন আল রশিদ খান, স্যোশাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম ও বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী। এর পর বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে বৈঠক করেন বিএনপির নেতারা। পরের বৈঠকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ইসমাইল সম্রাট, সদস্য সচিব সাজ্জাদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

তথ্যসূত্রঃ সমকাল

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews