1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত চুল না কাটার প্রতিশ্রুতি

  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৮ গননা করুন

একতা ডেস্কঃ আওয়ামী লীগের ওপর জেদ করে প্রায় ১৬ বছর আগে চুল না কাটার প্রতিজ্ঞা করে এখনও ধরে রেখেছেন ৪০ বছর বয়সী সাবু মন্ডল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি যেদিন সরকার গঠন করবে, সেদিনই আমি মাথার চুল কাটব। এ ছাড়া আমি মরে গেলেও মাথার চুল কাটব না। রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের দয়রামপুর চরপাড়া গ্রামের মো. তালেব আলী মন্ডলের ছোট ছেলে সাবু মন্ডল। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পরাজয়ের পর বিএনপি সমর্থক সাবু মন্ডলের ওপর নানারকম অত্যাচার নির্যাতন করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সে সময় সাবু মন্ডল প্রতিজ্ঞা করেন বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত মাথার চুল কাটবেন না। তার বাড়ির লোকজন ও এলাকাবাসী তাকে নানা রকম বোঝালেও সাবু মন্ডল তার সিদ্ধান্তে অটুট আছেন।

বিএনপির একনিষ্ঠা কর্মী এই সাবু মন্ডল জানান, নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কাছে বিএনপি নির্বাচনে হেরে গেলে আমার ওপর নানারকম নির্যাতন-অত্যাচার করতে থাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমার বাবার সম্পত্তি বিক্রি করে কেনা একটি মাইক্রোবাস কিনেছিলাম, আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার সেই মাইক্রোবাসও লুটপাট করে নেয়। প্রতিনিয়ত আমাকে নির্যাতন করতে থাকে। তখন আমি প্রতিজ্ঞা করি বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত মাথার চুল কাটব না। আজ ১৬ বছর হয়ে গেছে এখনো মাথার চুল কাটিনি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। সামনে জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে, খালেদা জিয়ার নেতৃত্বে যেদিন বিএনপি সরকার গঠন করবে, সেদিনই আমি মাথার চুল কাটব।

তার স্ত্রী বলেন, আমার স্বামী বিএনপিকে ভালোবাসে। আমিসহ আমার বাবার বাড়ির লোকজন, পাড়া-প্রতিবেশী এমনকি দলের নেতাকর্মীরাও অনেকবার তাকে চুল কাটার জন্য অনুরোধ করেছি। আমি চুল কাটার কথা বললে আমার সঙ্গে সে রাগারাগি করে, তারপরও চুল কাটে না। বড় ভাই হোসেন আলী মন্ডল বলেন, আমরা ৯ ভাই। আমার পরিবারের সবাই বিএনপি সমর্থক। ২০০৮ সালের নির্বাচনে বিএনপি হেরে গেলে আমাদের ওপর নানা রকম নির্যাতন করতে থাকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। গত ৫ তারিখের আগেও মারধরের শিকার হয়েছি। আমার ভাই সাবু ২০০৮ সালেই প্রতিজ্ঞা করেছিল বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত সে মাথার চুল কাটবে না। আমরা তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে কারও কথা শোনেনি। আমরা আশা করি সামনে জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে আমার ভাই মাথার চুল কাটবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews