1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান

বিক্রি হচ্ছে বোতলজাত বাঘের মূত্র

  • বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১২১ গননা করুন

একতা ডেস্কঃ বিশ্বজুড়ে প্রাকৃতিক ও বিকল্প চিকিৎসা হিসেবে বিভিন্ন পদ্ধতির প্রচলন রয়েছে। তবে এ ব্যাপারে বিস্ময়কর উদ্ভাবন দেখিয়ে দিল চীন।। দেশটির সিচুয়ান প্রদেশের একটি চিড়িয়াখানায় বোতলজাত বাঘের মূত্র বিক্রি করা হচ্ছে। দাবি করা হচ্ছে এটি বাত ও পেশির ব্যথার মতো রোগ নিরাময়ে কার্যকর।

ইয়ান বিফেংজিয়া ওয়াইল্ডলাইফ জু নামের চিড়িয়াখানাটি পর্যটকদের কাছে সাইবেরিয়ান বাঘের মূত্র বিক্রি করছে। যেখানে প্রতিটি ২৫০ গ্রাম বোতলের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ ইউয়ান। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৩৬ টাকার সমান। চিড়িয়াখানা কর্তৃপক্ষের মতে, বাঘের মূত্র আর্থ্রাইটিস, মোচ ও ব্যথার নিরাময়ে অলৌকিক কাজ করে।

চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এটি মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে। আরও উদ্বেগজনক বিষয় হলো, সংগ্রহ করা মূত্র জীবাণুমুক্ত কি না, সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবুও অনেক পর্যটক কৌতূহলবশত এটি কিনছেন, যা বিশেষজ্ঞদের মতে, অন্ধবিশ্বাসের পরিচায়ক।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews