1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

বিজিবি গ্রামবাসীর হাতে আটক সেই বিএসএফ সদস্যকে ফেরত দিল

  • বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১১৮ গননা করুন

একতা ডেস্কঃ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুর সীমান্তে গ্রামবাসীর হাতে আটক বিএসএফ সদস্য গনেশ মুর্তিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে। ফেরত দেয়া গনেশ মুর্তি ভারতের মুর্শিদাবাদ জেলার নূরপুর ৭১ বিএসএফ ক্যাম্পের সিনিয়র কনষ্টেবল। আজ বুধবার বেলা সাড়ে ১১টার সময় তাকে ফেরত দেয়া হয়।

গতকাল বুধবার সকাল ৭টার দিকে ওই বিএসএফ সদস্য বাংলাদেশের জহুরপুর সীমান্তের সাতরশিয়া গ্রামে অবৈধভাবে ঢুকে নজরদারি করছিল। এসময় স্থানীয়রা তাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। ৫৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল ফাহাদ মাহমুদ রিংকু বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ৭১ ব্যাটালিয়ন বিএসএফ এর নুরপুর ক্যাম্পের সিনিয়র কনস্টেবল গনেশ মুর্তিকে মদ্যপ অবস্থায় অস্ত্র ও গোলাবারুদসহ গ্রামবাসী আটক করে।

পরে জহুরপুর বিওপির টহলদল তাকে গ্রামবাসীর কাছ থেকে উদ্ধার করে। পরবর্তীতে বেলা সাড়ে ১১টার দিকে আটককৃত বিএসএফ সদস্যকে বিধি মোতাবেক বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে এবং পতাকা বৈঠকে অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে বিজিবি’র পক্ষ থেকে জোর প্রতিবাদ জানানো হয়েছে।

স্থানীয়রা জানায়, ওই বিএসএফ সদস্য বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে জমিতে কর্মরত দুই কৃষককে গালিগালাজ করতে থাকে। এসময় স্থানীয়রা তাকে আটক করে একটি গাছের সাথে বেঁধে রাখে এবং পরে তাকে বিজিবির কাছে হস্তান্তর করে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews