1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

বিটিভির অতীত ও বর্তমানের সম্প্রচার

  • বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৯৩ গননা করুন
বিটিভি

একতা ডেস্ক: গত শতাব্দীর প্রায় শেষদিকে বিটিভির অনুষ্ঠান থেকে পাওয়া নাট্যপ্রেমী মানুষের অতি পরিচিত কিছু ডায়লগ ছি ছি, মাস্তানরা এত খারাপ’, আমার নাম হচ্ছে কাজী মোহাম্মদ রমজান’, ‘মাইরের মইধ্যে ভাইটামিন আছে’, ‘তোরে কইছে, তুই বেশি জানস?-বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বিভিন্ন সময়ের জনপ্রিয় নাটকের কিছু চেনা উক্তি। নব্বইয়ের দশকে সম্প্রচারিত নাটকের এসব উক্তি মানুষ এখনো ভোলেনি। এমনকি ফজলে লোহানীর আশির দশকের ‘যদি কিছু মনে না করেন’ অনুষ্ঠানের স্মৃতিও মনে আছে প্রবীণ দর্শকদের।

পুরোনো সেই দিনগুলোর তুলনায় বিটিভির অনুষ্ঠান প্রচারের সংখ্যা দিন দিন বেড়েছে। এখন দিনে ১৮ ঘণ্টায় ৫০টির মতো অনুষ্ঠান সম্প্রচারিত হয়। স্যাটেলাইট সুবিধায় দেশের প্রায় সব জায়গায় দেখা যায় চ্যানেলটি। কিন্তু মান হারানোর কারণে আগের সেই জনপ্রিয়তা নেই বিটিভির। চ্যানেলটির প্রসঙ্গ উঠলে অনেকে এখন ঠাট্টা করে বলেন, ‘বাতাবিলেবুর বাম্পার ফলন’।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বিটিভি কতটা পরিবর্তিত হয়েছে, তা খুঁজতে গিয়ে দেখা গেল, বর্তমান সরকারের দিক থেকে বাধ্যবাধকতা না থাকলেও দীর্ঘদিনের অভ্যাস থেকে বিটিভি বের হতে পারছে না। ফলে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারে এখনো দেখা যাচ্ছে পুরোনো সেই সরকার তোষণনীতি। ঘটনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন ব্যক্তি। কর্তৃপক্ষ বলছে, পরিবর্তনের জন্য সময় লাগবে।

তথ্যসূত্রঃ প্রথম আলো

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews