1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার সন্ত্রাসী হাড্ডি সাগর

  • শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১১১ গননা করুন

একতা ডেস্কঃ খুলনার সোনাডাঙ্গা থানা এলাকার ত্রাস সাগর বিশ্বাস ওরফে হাড্ডি সাগরকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ১৯ ডিসেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরীর জোড়াগেট সিএন্ডবি কলোনীর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হাড্ডি সাগর সোনাডাঙ্গা আবাসিক ৩য় ফেজ এলাকার শহীদুল ওরফে মহিউদ্দিনের ছেলে। সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম হাড্ডি সাগরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হাডিড সাগর সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য নগরীর জোড়াগেট এলাকার সিএন্ডবি কলোনীতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা থানা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পুলিশ তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে। তিনি বলেন, গ্রেপ্তারকৃত সাগর বিশ্বাস ওরফে হাড্ডি সাগর নগরীর চানমারী এলাকার ত্রাস আশিক বাহিনীর সদস্য। সে আশিক বাহিনীর সদস্য হিসেবে সোনাডাঙ্গা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। তার নামে সোনাডাঙ্গা থানায় ডাকাতিসহ ৩ টি মামলা রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews