1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

বিশ্ববাজারে নতুন রেকর্ড সোনার দামে

  • বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৯৩ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ অতীতের সব রেকর্ড ভেঙেছে সোনার দাম। গতকাল ১ এপ্রিল, মঙ্গলবার সকালে প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ১৪৮ ডলার হয়েছে। ৩১ মার্চ, সোমবার বিশ্ববাজারে স্পট সোনার দাম প্রতি আউন্স রেকর্ড ৩ হাজার ১০৬ দশমিক ৫০ ডলারে পৌঁছেছিল। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ২ এপ্রিল, বুধবার থেকে প্রতিটি দেশের জন্য পৃথকভাবে শুল্ক আরোপের ঘোষণা করবেন ট্রাম্প, যেটিকে বলা হচ্ছে ‘পারস্পরিক শুল্ক’। আর এই ঘোষণার আশঙ্কায় নিরাপদ বিনিয়োগমাধ্যম হিসেবে সোনার দাম বেড়েছে। বিশ্ববাজারে দাম বাড়ায় বাংলাদেশের বাজারেও সোনার দাম এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে। রমজানের ঈদের আগে সোনার দাম আরও এক দফা বাড়িয়ে ১ হাজার ৭৭৩ টাকা করা হয়েছে।

এতে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম উঠেছে ১ লাখ ৫৮ হাজার টাকা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এ বছর সোনার দাম ১৮ শতাংশেরও বেশি বেড়েছে। মার্চ মাসের শুরুর দিকে সোনার দাম প্রথমবারের মতো তিন হাজার ডলার ছাড়ায়। বিশেষজ্ঞদের মতে, এটি হলো অর্থনৈতিক অস্থিতিশীলতা, ভূ-রাজনৈতিক টানাপোড়েন ও মুদ্রাস্ফীতি সম্পর্কে বাড়তি উদ্বেগের প্রতিফলন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রের শিল্পকে রক্ষা ও বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে নতুন শুদ্ধ পরিকল্পনা প্রকাশ করেছেন। এর মধ্যে মধ্যে আমদানি করা গাড়ি এবং অটো যন্ত্রাংশে ২৫ শতাংশ শুল্ক এবং চীন থেকে সব ধরনের আমদানিতে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক অন্তর্ভুক্ত রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews