1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

বিশ্বের বৃহত্তম জলপ্রপাতের সন্ধান পানির নিচে

  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৫০ গননা করুন

একতা ডেস্কঃ ডেনমার্ক প্রণালির আইসল্যান্ড ও গ্রিনল্যান্ডের মধ্যে থাকা ডুবো চ্যানেলের পানির নিচে বিশ্বের বৃহত্তম জলপ্রপাতের সন্ধান পাওয়া গেছে। এই জলপ্রপাতের চূড়া থেকে সমুদ্রের তলদেশের গভীরতা প্রায় সাড়ে ১১ হাজার ফুট, যা ভেনেজুয়েলায় অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাত অ্যাঞ্জেলের উচ্চতার (৩২১২ ফুট) চেয়েও বেশি। ধারণা করা হচ্ছে, পানির নিচে থাকা এই জলপ্রপাত প্রায় ১৭ হাজার ৫০০ থেকে ১১ হাজার ৫০০ বছর আগে অর্থাৎ শেষ বরফ যুগে তৈরি হয়েছিল।

এ বৃহত্তম জলপ্রপাতটি ভূপৃষ্ঠ থেকে শনাক্ত করা যায় না। স্পেনের বার্সেলোনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনা সানচেজ ভিদাল বলেন, জলপ্রপাতের প্রভাব ভূপৃষ্ঠে অদৃশ্য হলেও সমুদ্রের তাপমাত্রা ও লবণাক্ততার তথ্য এই জলপ্রপাতের কার্যকলাপের প্রমাণ দেয়। ডেনমার্ক প্রণালিতে এ জলপ্রপাত প্রায় ৩০০ মাইল এলাকা জুড়ে বিস্তৃত। যুক্তরাজ্যের সাউদাম্পটনের ন্যাশনাল ওশানোগ্রাফি সেন্টারের প্রতিবেদনের তথ্যমতে, এই জলপ্রপাতে প্রতি সেকেন্ডে ১ দশমিক ৬ ফুট বেগে পানি প্রবাহিত হচ্ছে, যেখানে নায়াগ্রা জলপ্রপাতে প্রতি সেকেন্ডে ১০০ ফুট পানির গতি দেখা যায়। এর কারণ তুলে ধরে বিজ্ঞানী মাইক ক্লেয়ার বলেন, আপেক্ষিকভাবে কম মাত্রার ঢাল রয়েছে এই জলপ্রপাতে।

বরফ যুগের শেষ হিমবাহের কারণে ঢালু সমুদ্রতলে এই জলপ্রপাত তৈরি হয়েছে। এই জলপ্রপাত এখন নরডিক সাগর থেকে ইরমিঙ্গার সাগরে ঠাণ্ডা পানি প্রবাহিত করে থাকে। এ প্রক্রিয়াটি গভীর সমুদ্রের স্রোত ও তাপ সঞ্চালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শুধু তা-ই নয়, ডেনমার্ক প্রণালি দক্ষিণ দিকে অগ্রসর হওয়ার কারণে মেরু জলের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে কাজ করছে এই জলপ্রপাত।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews