1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

বুবলী কাকে ননসেন্স বললেন

  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২০৫ গননা করুন
বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী।
বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী।

একতা ডেস্কঃ বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। শাকিব খানকে কেন্দ্র করে এই দুই নায়িকার দ্বন্দ্ব বহু দিনের। কারণ দু’জনেই নায়কের প্রাক্তন স্ত্রী। আর শাকিব খানও গণমাধ্যমকে জানিয়েছেন, অপু-বুবলী দুজনেই তার অতীত। কারো সঙ্গেই তার সম্পর্ক নেই।

কিছুদিন আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে কারো নাম উল্লেখ না করে অপু বিশ্বাস বলেন, ‘আমার সন্তান আব্রাম খান জয় না থাকলে যে প্রসঙ্গটা সৃষ্টি হয়, তাদের আমার যোগ্য বলেই মনে করতাম না। কারণ যোগ্যতা এক দিনে সৃষ্টি হয় না। আমি অপু বিশ্বাস, আমি একজন সুপারস্টার। তাই তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না।’ অপুর এই বক্তব্য নিয়ে নানা বিশ্লেষণ চলছে নেটদুনিয়ায়। নেটিজেনরা মনে করছেন, ‘তাদের’ বলতে অপু ইঙ্গিত করেছেন বুবলীকে।

আলোচনা-সমালোচনার মধ্যে গেল বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন বুবলী। নিজের কয়েকটি ছবি শেয়ার করে, কারো নাম উল্লেখ না করে তিনি লিখেছেন, ‘ইন দ্য ফেস অব ননসেন্স, সাইলেন্স ইজ দ্য বেস্ট রিপ্লাই।’ অর্থাৎ, অবাস্তবতার সামনে নীরবতাই সেরা উত্তর। নেটিজেনরা বুবলীর বক্তব্য নিয়েও বিশ্লেষণ করছেন। যার প্রমাণ মেলে ফেসবুকেই। অনেকেই বলছেন, পূর্বের মতো এবারও অপুকে উদ্দেশ্য করেই এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন এই চিত্রনায়িকা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews