1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বৃদ্ধি করা হয়েছে সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা ও সম্মানী

  • শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৪৩৭ গননা করুন

একতা ডেস্কঃ অন্তরবর্তী সরকার সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা ও সম্মানী বাড়িয়েছে। প্রশিক্ষণ প্রদানকারী ও প্রশিক্ষণগ্রহণকারী উভয়ের ভাতা বাড়ানো হলেও প্রশিক্ষণার্থীদের ভাতা দ্বিগুণ করা হয়েছে। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে, যা ২০১৯ সালের প্রজ্ঞাপন বাতিল করেছে।

নতুন নিয়মে বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণে যুগ্ম সচিব ও তদূর্ধ্ব কর্মকর্তারা এক ঘণ্টা ক্লাস নিলে পাবেন ৩ হাজার ৬০০ টাকা, যা আগে ছিল ২ হাজার ৫০০ টাকা।

উপসচিব ও তার নিচের পর্যায়ের কর্মকর্তাদের ভাতা ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করা হয়েছে। প্রশিক্ষণার্থীদের ক্ষেত্রে গ্রেড-৯ থেকে তদূর্ধ্ব পর্যায়ের কর্মচারীরা প্রতিদিন পাবেন ১ হাজার ২০০ টাকা (আগে ৬০০), আর গ্রেড-১০ ও নিচের পর্যায়েররা পাবেন ১ হাজার টাকা (আগে ৫০০)।

কোর্স পরিচালক, সমন্বয়ক ও সাপোর্ট স্টাফদের সম্মানীও ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সদর দপ্তর থেকে মাঠপর্যায়ের কর্মচারীদের জন্য আয়োজিত প্রশিক্ষণ, দিনব্যাপী না হওয়া প্রশিক্ষণ এবং প্রকল্পভিত্তিক প্রশিক্ষণের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews