1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা শুরু

  • বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৩৭ গননা করুন

একতা ডেস্কঃ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), আলিম ও সমমানের পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হচ্ছে। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৫১ হাজার ৫০৫ জন। পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।

গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে প্রায় ৮২ হাজার। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৯টি সাধারণ বোর্ডে পরীক্ষার্থী ১০ লাখ ৫৫ হাজারের বেশি, আলিম পরীক্ষার্থী ৮৬ হাজার, আর কারিগরি শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী এক লাখ ৯ হাজারেরও বেশি।

দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। নকল ও প্রশ্নফাঁসরোধে এবারও নেওয়া হয়েছে কঠোর নজরদারি ও শৃঙ্খলা নিশ্চিতের উদ্যোগ। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রের বাইরে জনসমাগম নিয়ন্ত্রণ, সিসিটিভি স্থাপন, প্রশ্ন আনার সময় পুলিশ ও ট্যাগ অফিসার উপস্থিতি নিশ্চিত করা, মোবাইল ফোন নিষিদ্ধসহ বেশ কয়েকটি কড়া নির্দেশনা কার্যকর করা হয়েছে।

ঢাকা বোর্ড জারি করেছে ৩৩ দফা নির্দেশনা। এর মধ্যে রয়েছে, প্রতি ২০ শিক্ষার্থীর জন্য একজন পরিদর্শক, পরীক্ষার তিন দিন আগেই প্রশ্ন খামে সিল করে সংরক্ষণ, সকালেই নির্ধারিত সেট খোলা এবং অব্যবহৃত প্রশ্নপত্র ফেরত পাঠানোর নির্দেশ। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে পৌঁছানো, ওএমআর শিটে তথ্য সঠিকভাবে পূরণ, উত্তরপত্র ভাঁজ না করা, শুধু সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার, মোবাইল সম্পূর্ণ নিষিদ্ধ, তত্ত্বীয়, এমসিকিউ ও ব্যবহারিক আলাদাভাবে পাস করতে হবে, এমন ১০টি নির্দেশনা শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে।

পরীক্ষা নেওয়া হবে স্থানান্তর কেন্দ্রে, অর্থাৎ কেউ নিজের স্কুল-কলেজে পরীক্ষা দিতে পারবে না। পরীক্ষাকেন্দ্রে শুধুমাত্র কাঁটা ঘড়ি ব্যবহার করা যাবে। বর্ষাকালের ঝুঁকি বিবেচনায় বিদ্যুৎ স্রবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরকে। আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক খন্দকার এহসানুল কবির জানিয়েছেন, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে।

শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতেও পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রপ্রবেশের সময় সবার জন্য মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বাধ্যতামূলক করা হয়েছে। সরকার জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে বাড়তি নজরদারি, যাতে কোনো গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয় পরীক্ষার্থীরা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews