1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে অন্তর্বর্তী সরকার

  • শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২০৬ গননা করুন

একতা ডেস্ক: স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ছাত্র-জনতার প্রত্যাশা অনুযায়ী বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। তিনি আজ রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ এফ হাসান আরিফ বলেন, বর্তমান সরকার সমাজে সকল ধরণের বৈষম্য দূর করতে ইতোমধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করেছে। জাতির মহান স্বার্থে পরবর্তী সরকারকেও তা অব্যাহত রাখতে হবে।

তিনি জানান, বৈষম্যহীন সমাজে মানুষের পরিচয় ধর্মের ভিত্তিতে হবেনা। কিংবা গায়ের রঙ বা বর্ণের ভিত্তিতে হবেনা। এসব বিভাজন মানুষের সৃষ্টি। মানব সৃষ্ট এসব বৈষম্য নিরসন করতেই ছাত্র জনতা বুকে বুলেট ধারণ করেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার প্রত্যাশা পূরণে ট্রাস্টি হিসেবে কাজ করছে।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, রমনা ক্যাথলিক চার্চের ফাদার আলবার্ট রোজারিও এবং অতীশ দীপঙ্কর মোমোরিয়াল কমপ্লেক্সের অধ্যক্ষ বেদান্ত করুনান্দ থেরো।

তথ্যসূত্র বাসস

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews