1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮ গননা করুন

একতা ডেস্কঃ বগুড়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে শহরের নিশিন্দারা পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ (৩০) ওই এলাকার ইউসুফ আলীর ছেলে। তিনি অটোভ্যান ও রিকশার গ্যারেজের ব্যবসা করতেন। এছাড়া তিন-চার মাস হলো তিনি বালুর ব্যবসাও শুরু করেছিলেন। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন।

নিহত সাঈদের ভাই রিপন বলেন, শুক্রবার রাত ১২টার দিকে কে বা কারা তাঁকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। কিছুদূর যাওয়ার পরই অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সাঈদের বাবা ইউসুফ আলী বলেন, ‘সাড়ে পাঁচ শতক জায়গা নিয়ে মামলা ছিল এবং তা নিষ্পত্তি হয়ে গেলেও টাকা পাওয়া যায়নি। তবে আমার ছেলেকে কী কারণে কারা হত্যা করেছে তা এখনো বুঝতে পারছি না।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews