1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী শালিখায় চুরির অভিযোগে তিন চোর আটক

ব্যাংক লুট মিডিয়া নিয়ন্ত্রণ করা হচ্ছে শেখ হাসিনার মতো

  • বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১২৬ গননা করুন

একতা ডেস্কঃ বর্তমান সরকারের আমলে প্রকল্পের নামে যেমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাংক লুট করেছেন, তেমনি কয়েকজন উপদেষ্টাও এখন একই কৌশলে ব্যাংক লুট করছেন। বলে জানালেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

৩ জুন, মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, হাসিনার আমলে যেভাবে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হতো, সেই একইভাবে এখনো মিডিয়া কন্ট্রোল করা হচ্ছে। মিডিয়ার স্বাধীনতা বলতে কিছু নেই। নগদ-এর জালিয়াতি নিয়ে রিপোর্ট করায় সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। সম্প্রতি যেসব রাজনৈতিক দল নিয়ে পাঁচটি বৈঠক হয়েছে, তা ফলপ্রসূ হয়নি।

তার দাবি, প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন ডিসেম্বর মাসে নির্বাচন দিতে চান। এখন হঠাৎ করে কেন জুন মাসে নির্বাচন আয়োজনের কথা উঠছে, তা নিয়ে আমাদের গভীর সন্দেহ রয়েছে।

এনসিপি নেন-পার্টিজান কেয়ারটেকার প্ল্যান) এখন সেনাবাহিনীকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। পাশাপাশি কিছু আওয়ামী লীগ নেতাকে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ বলে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এর মানে তো এই সরকারই চায় ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ রাজনীতি করুক। এর পেছনে দুইজন উপদেষ্টা সরাসরি জড়িত।

বর্তমান বাজেট ও অর্থনীতির দুরবস্থা নিয়ে নুর বলেন, ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতিতে সরকার চাইলেও ভালো বাজেট দেওয়ার সুযোগ নেই। এ অবস্থায় জনগণের ভোগান্তিই বাড়বে। পরাজিত শক্তি যেন জার্মান নাৎসিদের মতো চিরতরে বিলীন হয়ে যায়, সেই দিকেও আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews