1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ ৫ জন নিহত-আহত ২

  • মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৪১ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে একটি প্রাইভেট কারের ধাক্কায় একই পরিবারের ৪ জনসহ মোট ৫ জন নিহত এবং ২ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

একটি সূত্রে জানাগেছে আরিফুল হক নামে এক প্রবাসী দেশে আসলে তার পরিবারের লোকজন প্রাইভেটকারে করে যশোরে ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে। এতে আরিফুলসহ মোট ৫ জন মারা যায়।

মঙ্গলবার ভোররাত আনুমানিক সোয়া চারটার দিকে ভাঙ্গা থানার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম নামক স্থানে ঢাকা খুলনা হাইওয়ের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানাগেছে, ঢাকা থেকে যশোরগামী গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাক(ঢাকা মেট্রো-ট-১৮-১১৫৮) মহাসড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিকে আসা একটি প্রাইভেট কার(ঢাকা মেট্রো-গ-২৫-৩১৫৫) ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালকসহ ৪ জন নিহত হন। নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ যাত্রী রয়েছেন। এসময় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়।

দুর্ঘটনায় আহত তিনজনকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের মধ্যে একজন শিশুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পথে তার মৃত হয়। ফলে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়ায়। বর্তমানে আরও দুইজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে ভাঙ্গা থানার এস আই মোঃ মামুন হোসেন সঙ্গীয় ফোর্স এবং ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। পরে শিবচর হাইওয়ে থানার ওসি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেট কারটি থানায় নিয়ে যান।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews