1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

ভারতের এই অ্যানিমেটেড সিনেমা রেকর্ড ভেঙে দিল

  • রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৬২৫ গননা করুন

একতা ডেস্কঃ নতুন ভারতীয় অ্যানিমেটেড সিনেমা ‘মহাবতার নরসিংহ’ একের পর এক রেকর্ড ভেঙে বক্সঅফিসে ঝড় তুলেছে। ইতোমধ্যে সিনেমাটির নির্মাণ খরচের চেয়েও বহুগুণ আয় করেছে বলে খবর পাওয়া গেছে।

২০০৫ সালের ‘হনুমান’ ছিলো তৎকালীন সময়ে সবচেয়ে বেশি ব্যবসা করা অ্যানিমেটেড সিনেমা, কিন্তু সেই রেকর্ডকে এখন বিদায় জানিয়ে দিয়েছে সদ্য মুক্তি পাওয়া ‘মহাবতার নরসিংহ’। ভারতীয় গণমাধ্যমের খবর, সাম্প্রতিক সময়ে ভারতে মুক্তিপ্রাপ্ত সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমার মধ্যে একটি ‘মহাবতার নরসিংহ’।

স্যাকনিষ্কের তথ্য অনুযায়ী, হোম্বেল ফিল্মসের ‘মহাবতার ইউনিভার্স’-এর প্রথম ছবি ‘মহাবতার নরসিংহ’ প্রথম সপ্তাহেই ৪৪.৭৫ কোটি রুপি আয় করেছে। দ্বিতীয় সপ্তাহে এর আয় বেড়ে ৭৩.৪ কোটি রুপি ছুঁয়েছে। ১৫তম দিনে ৭.৫ কোটি এবং ১৬তম দিনের সকাল পর্যন্ত ১৯.৫০ কোটি আয়ের ফলে মোট আয় দাঁড়িয়েছে ১৪৫.১৫ কোটি রুপিতে। গত বছর মুক্তিপ্রাপ্ত হলিউডের ‘মুফাসা দ্য লায়ন কিং’ ভারতে ১৩৭.৮৫ কোটি রুপি আয় করে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড করেছিল। আর ‘মহাবতার নরসিংহ’ মাত্র ১৬ দিনে সেই রেকর্ড ভেঙে দিয়েছে। এখন এই সিনেমার সামনে রয়েছে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত হলিউডের ‘দ্য লায়ন কিং’, যা ভারতে ১৫৮.৪০ কোটি রুপি আয় করেছিল।

‘মহাবতার নরসিংহ’ যদি এটি পার করতে পারে, তাহলে এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ আয় করা অ্যানিমেটেড সিনেমা হিসেবে স্বীকৃতি পাবে। এই সিনেমাটি মাত্র ১৫ কোটি রুপিতে তৈরি হয়েছে, যেখানে বিশ্বব্যাপী ১৫ দিনে আয় করেছে ১৫৬ কোটি রুপি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews