1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

ভারতে উড়োজাহাজ বিধ্বস্তে ২৪২ যাত্রীই নিহত

  • বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১২৯ গননা করুন
প্রতীকী ছবি

একতা ডেস্কঃ লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে ভারতের আহমেদাবাদ শহরে। এখন পর্যন্ত অন্তত ১০০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। শহরের পুলিশ কমিশনার ‘অ্যাসোসিয়েটেড প্রেস’কে (এপি) জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে কোনো যাত্রী জীবিত উদ্ধার হয়নি। এর অর্থ উড়োজাহাজে থাকা ২৪২ জন যাত্রী-ক্রু সদস্যের কেউই জীবিত নেই।

দেশটির গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, উড়োজাহাজে থাকা ২৪২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত হয়েছেন। এটি ভারতের সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা। বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের এই বিমানে মোট ২৪২ জন ছিলেন, যাদের মধ্যে ছিলেন ২১৭ জন প্রাপ্তবয়স্ক, ১১ জন শিশু এবং দুই নবজাতক। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ এবং একজন কানাডীয় নাগরিক ছিলেন।

আহমেদাবাদ বিমানবন্দরের কাছাকাছি বিজে মেডিকেল কলেজের হোস্টেলের ওপর ভেঙে পড়ে। স্থানীয় পুলিশের ভাষ্যমতে, বিধ্বস্তের সময় হোস্টেলের ডাইনিং হলে অনেক শিক্ষার্থী খাবার খাচ্ছিলেন। এ ঘটনায় অন্তত ৫ জন মেডিকেল শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার ফলে বিমানটির পেছনের অংশ ভবনের ছাদে আটকে পড়ে এবং ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন অংশ হোস্টেলের ভেতর ও বাইরে ছড়িয়ে পড়ে।

উদ্ধারকারীরা জানায়, শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে, যেগুলোর বেশিরভাগই দগ্ধ অবস্থায়। বিমানটি ২০১৩ সালে প্রথম উড়েছিল এবং ২০১৪ সালে এয়ার ইন্ডিয়ার বহরে যুক্ত হয়। এটি ড্রিমলাইনার মডেলের প্রথম বড় দুর্ঘটনা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews