1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

ভারতে বিমানে বোমা হামলার হুমকি পেয়ে জরুরি অবতরণ

  • সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৪৪৭ গননা করুন

একতা ডেস্ক: ভারতের তিনটি বিমানে বোমা হামলার হুমকি দেয়ার পর নিউরইয়র্কগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান দেশটির রাজধানী দিল্লীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। এছাড়াও দেশটির ইন্ডিগোর বিমান বহরের আরও দুটি বিমানের ফ্লাইটেও একই হুমকি দেওয়া হয়েছে। পরে বিমান দুটিকে তল্লাসি করা করা হয়।

১৪ অক্টোবর, সোমবার ভারত সরকারের নিরাপত্তা নিয়ন্ত্রক কমিটির নির্দেশে বিমানটি জরুরি অবতরণ করা হয়। অন্যদিকে ইন্ডিগোর বিমানের ফ্লাইট রুট ছিল- মুম্বাই থেকে ওমানের রাজধানী মাস্কাট ও মুম্বাই থেকে সৌদি-আরবের জেদ্দা নগরী।

এনডিটিভি সূত্র জানিয়েছে, ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি (বিসিএএস) মোট তিনটি বিমানে বোমা হামলার হুমকির পেয়েছে। সংস্থাটি জানায়, একটি ইন্ডিগো ফ্লাইটকে ওড়ার অনুমতি দেওয়া হয়েছে। অন্য দুটি বিমান নিরাপত্তা নিশ্চিত শেষ হলে শীঘ্রই ওড়ার অনুমতি পাবে।” আরও জানিয়েছে, এয়ার ইন্ডিয়া নামের একটি ফ্লাইট মুম্বাই থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে বোমা হামলার হুমকির মুখে নিরাপত্তা ইস্যুতে আবার দিল্লি ফেরত আসে। সোমবার সকালে ইন্দ্রিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করে। তবে বিমান থাকা সব যাত্রী ও ক্রু সদস্যরা নিরাপদে রয়েছেন।

ভারত পুলিশের ডিসিপি (আইজিআই) উষা রঙ্গনানি বলেন, বিমানটি বর্তমানে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছে। বিমানের যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমস্ত নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানের ২৩৯ যাত্রী এবং ১৯ জন ক্রু নিয়ে নিরাপদে অবতরণ করেছে। সকল যাত্রীদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে বিমানটি কঠোর নিরাপত্তা পদ্ধতির মধ্য দিয়ে যাচ্ছে। এই অপ্রত্যাশিত ঘটনায় যাত্রীদের অসুবিধা কমানোর চেষ্টা করছেন গ্রাউন্ডে থাকা আমাদের কর্মীরা। নিরাপত্তা প্রোটোকল সম্পন্ন হলে যাত্রীদেরকে হোটেলে স্থানান্তরিত করা হবে। সংস্থাটি আরও জানিয়েছে, ফ্লাইটটি ১৫ অক্টোবর সকালে পুনঃনির্ধারণ করা হয়েছে। আমরা সমস্ত যাত্রীদের ধৈর্য এবং সহযোগিতার প্রশংসা করছি। এয়ার ইন্ডিয়া প্রতিশ্রুতিবদ্ধ এবং তার যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।

পরবর্তীতে ইন্ডিগো এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা প্রোটোকল অনুসারে, ইন্ডিগো ফ্লাইট ৬ই-৫৬ এবং ৬ই-১২৭৫ বিমানগুলিকে একটি বিচ্ছিন্ন উপসাগরে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানের একটি বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিংয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। পরে একটি মাল্টি-এজেন্সি দল বিমানটিকে স্ক্যান করে।

সংস্থাটি আরও জানায়, যাত্রীদের রিফ্রেশমেন্ট ব্যবস্থা করা হয়েছে। আমরা এই অপ্রত্যাশিত অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

তথ্যসূত্রঃ ইত্তেফাক

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews