1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

ভারতে হিন্দুদের জন্য খুলে গেল মসজিদ মাদ্রাসার দরজা

  • মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৯ গননা করুন

একতা ডেস্কঃ সারাভারতে রাজনৈতিকভাবে মুসলিম বিদ্বেষ যতই বাড়ুক, সংকটকালে মানুষের দিকে মানুষের হাত বাড়ানোর আরও এক প্রমাণ পাওয়া গেল উত্তর প্রদেশ রাজ্যের প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায়। গত ২৯ জানুয়ারি পদপিষ্ট হওয়ার ঘটনার পর হাজারো বিপন্ন ও নিরন্ন পুণ্যার্থীদের আশ্রয়ের জন্য প্রয়াগরাজের মুসলিমরা খুলে দিয়েছিলেন মসজিদ, মাদ্রাসা, ইমামবাড়ার দরজা। অথচ মহাকুম্ভ চলাকালে শহরের বহু এলাকায় মুসলিম ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখার অলিখিত সরকারি নির্দেশনা জারি হয়েছিল।

বিপন্ন মানুষের জন্য শুধু মসজিদ, মাদ্রাসাই নয় ক্ষুধার্ত অসহায় পুণ্যার্থীদের জন্য স্থানীয় মুসলিমরাও উন্মুক্ত করেছিলেন বাড়ি। পাশাপাশি তাঁদের জন্য নিরামিষ খাবারও রান্না করা হয় বহু পরিবারে। পুরি, সবজি, খিচুড়ি, গরম চা দেওয়ার পাশাপাশি কম্বল দেওয়া হয় শীত কাটাতে।

পদপিষ্ট ঘটনার পাশাপাশি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর প্রাধান্য পাচ্ছে। স্থানীয় মুসলিমদের কথায়, এটাই প্রয়াগরাজের সংস্কৃতি, স্থানীয়ভাবে যা ‘গঙ্গা-যামনি তেহজিব’ বলে পরিচিত। মুসলিম বিদ্বেষে রাজনৈতিক ইন্ধন সত্ত্বেও এই সংস্কৃতি বা মানবিকতা শুধু প্রয়াগরাজেই নয়, অন্যত্রও দৃশ্যমান। সম্প্রতি কাশ্মীরে বরফের কারণে একদল পর্যটক আটকা পড়েছিলেন। স্থানীয় মুসলিমরা তাঁদের উদ্ধার করে মসজিদে আশ্রয় দিয়েছিলেন। পরদিন উদ্ধারকারী দল আসা পর্যন্ত তাঁদের জন্য খাবার-পানীয়র ব্যবস্থা করেছিলেন।

খুল্লাবাদের মাহমুদ আজম বলেন, ‘মহাকুম্ভ শুরুর আগে থেকেই প্রচার চালানো হয়েছে, মেলাপ্রাঙ্গণের ধারেকাছে মুসলমানেরা যেন না যায়। কী আশ্চর্য, মেলাই চলে এল মুসলিমদের মহল্লায়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews