1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভারত বাংলাদেশের মধ্যে মার্কিন তহবিল কার জন্য

  • রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৯ গননা করুন

একতা ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড (USAID) ভারতের নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য ২১ মিলিয়ন ডলার তহবিল বরাদ্দ করেছিল। জো বাইডেন সরকার-ক্ষমতা গ্রহণের পরই এমন অভিযোগ ট্রাম্প প্রশাসনের। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার এক চাঞ্চল্যকর অনুসন্ধানী প্রতিবেদনে ভিন্ন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে দাবি করা হয়, এই মার্কিন তহবিল ভারত নয়, বরং বাংলাদেশে ২০২৪ সালের জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি পর্যবেক্ষণের জন্য বরাদ্দ করা হয়েছিল। তবে কিছুদিন আগেই তা বাতিল করা হয়।

২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় নির্বাচনের জন্য ইউএসএইড মোট ১৩.৪ মিলিয়ন ডলার বরাদ্দ করেছিল। এর মূল লক্ষ্য ছিল রাজনৈতিক ও নাগরিক সম্পৃক্ততা তৈরি করা। ইলন মাস্কের মালিকানাধীন গভর্নমেন্ট স্কিলস ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত নথিতে বলা হয়েছে, ইউএসএইড সিইপিপিএস (CEPPS) নামক একটি সংস্থার মাধ্যমে এই অর্থ বরাদ্দ করে। ২০০৮ সালের পর থেকে ভারতের জন্য আর কোনো মার্কিন তহবিল বরাদ্দ করা হয়নি। তবে ২০২২ সালের জুলাইয়ে ‘আমার ভোট আমার নাম’ ক্যাম্পেইনের আওতায় বাংলাদেশে ২১ মিলিয়ন ডলার পাঠানো হয়।

বিজেপির এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে কংগ্রেস। দলটি ইতোমধ্যে ভারতীয় পার্লামেন্টে একটি শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে, যাতে মার্কিন ইউএসএইডের অর্থায়ন কীভাবে ব্যবহার করা হয়েছে, তার পূর্ণাঙ্গ হিসাব দেওয়া হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews