1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে নৌযান শুমারি ২০২৬-এর তথ্যসংগ্রহ কার্যক্রম উদ্বোধন মোটরসাইকেল দূর্ঘটনায় নগরকান্দা ও ভাঙ্গার দুইজন নিহত শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভারত ভেঙে দুই টুকরো হয়ে যাবে

  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৩০ গননা করুন

একতা ডেস্কঃ ভূতাত্বিকরা বলছেন ভারতীয় টেকটনিক প্লেট ভেঙে দুই টুকরো হয়ে যাচ্ছে। ফলে ভারত ভেঙে ২ টুকরো হয়ে যেতে পারে। এখন বিষয় হলো এমনটা হলে কী হবে? বিজ্ঞানীদের গবেষণা বলছে, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ ও উত্তর প্রদেশের একাংশ ভারতের মানচিত্র থেকে মুছে যেতে পারে। এই প্রক্রিয়ার শুরু হয়ে গিয়েছে।

এক সম্মেলনে বিজ্ঞানীরা দাবি করেন, এই মুহূর্তে ভারতীয় টেকটনিক প্লেট ডিলেমিনেশন’ প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে। দেখা যাচ্ছে গভীর নিম্নাংশটি অগভীর উর্ধ্বাংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ইউরেশিয়ান প্লেটের সঙ্গে ধাক্কাধাক্কির ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই বিচ্ছিন্নতা খুব সহজ পদ্ধতি নয়। পৃথিবীর গভীরে খুব জটিল চলনের ফলে এমন পরিস্থিতি তৈরি হয়। কমপক্ষে ১৬০ লক্ষ বছর আগে গোলমালের শুরু। ভারতীয় টেকটনিক প্লেটের সঙ্গে সংঘর্ষ হয় ইউরেশিয়ান প্লেটের। ভারতীয় টেকটনিক প্লেটের একাংশ ইউরেশিয়ান প্লেটের নীচে ঢুকে যায়। এ। ফলেই ইউরেশিয়ান প্লেট উপরের দিকে উঠে যায়। আর ভারতীয় টেকটনিক প্লেটের একাংশ রয়ে যায় ইউরেশিয়ান প্লেটের নীচে। ভারতীয় টেকটনিক প্লেটের কিছুটা অংশ হয়তো ভাঁজ পড়ে গিয়েছে কিংবা কুঁচকে গিয়েছে।

চীনা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ লিন লিউয়ের নেতৃত্বে এক গবেষক দল পরীক্ষা করে দেখেছে দক্ষিণ তিব্বতের ভূকম্প সংক্রান্ত তথ্য। আর সেই পরীক্ষায় পরিষ্কার দেখা গিয়েছে, ভারতের অনেক অংশই অবিচ্ছিন্ন থাকলেও ১০০ কিলোমিটার গভীর অংশে ফাটল দেখা দিচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে এই ফাটল বরাবর দুই ভাগে ভেঙে যেতে পারে দেশ! এর প্রভাব পড়বে হিমালয়ের উপরও। মনে রাখতে হবে হিমালয়ের জন্মও ভারতীয় ও ইউরেশিয়ার প্লেটের ধাক্কাধাক্কিতেই হয়েছিল।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews