1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

ভারি বৃষ্টিতে চার বিভাগে নদ-নদীর পানি বাড়ার আশঙ্কা

  • বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৫৪ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ আবহাওয়া অফিস জানিয়েছে, ভারি বৃষ্টির প্রভাবে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও পূর্বাঞ্চলের অন্তত চারটি বিভাগের নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে। কিছু স্থানে তা বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, শুক্র ও শনিবারের মধ্যে ফেনী জেলার মুহুরী নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে।

সিলেটের সারিগোয়াইন, সুনামগঞ্জের যাদুকাটা, হবিগঞ্জের খোয়াই এবং নেত্রকোণার সোমেশ্বরী নদীর পানি দ্রুত বাড়বে এবং কিছু জায়গায় তা বিপৎসীমা অতিক্রম করতে পারে। মঙ্গলবার প্রকাশিত বিশেষ বুলেটিনে বলা হয়, চট্টগ্রাম বিভাগ এবং এর সংলগ্ন উজানে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের ফলে আগামী পাঁচদিন হালদা, গোমতী, ফেনী, মুহুরী, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বাড়তে পারে। একইসাথে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত বৃদ্ধি পাওয়ার পূর্বাভাসও দিয়েছে কেন্দ্র।

বিশেষ করে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। বন্যা পূর্বাভাস অনুযায়ী, ভারি বর্ষণের ফলে বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, শেরপুর, নেত্রকোণা, ময়মনসিংহ ও জামালপুর জেলার সীমান্ত সংলগ্ন নদ-নদীগুলোর পানি বাড়তে পারে। এসব নদীর মধ্যে রয়েছে সারিগোয়াইন, যাদুকাটা, মনু, খোয়াই, ধলাই, ভুগাই-কংস, সোমেশ্বরী ও জিঞ্জিরাম।

গতকাল মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews