1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ভোলা ২ – আসনে আলহাজ্ব হাফিজ ইব্রাহিম জয়লাভ করায় সাংবাদিক মহলের শুভেচ্ছা ও অভিনন্দন

  • রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪৯ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ভোলা ২(দৌলতখান ও বোরহানউদ্দিন) আসনে বরেণ্য রাজনীতিবীদ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও দৈনিক খবরপত্র পত্রিকার প্রকাশক আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে বিজয় লাভ করেছেন। তিনি ১১৯০৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জামায়াতে ইসলামীর মাওলানা ফজলুল করিম পেয়েছেন ৯৩৭০৩ ভোট।

প্রতিদ্বন্দী প্রার্থীর চেয়ে ২৫৩৮৫ ভোট বেশি পেয়ে আলহাজ্ব হাফিজ ইব্রাহিম নির্বাচিত হয়েছেন।

তিনি বিজয়ী হওয়ায় সাংবাদিক মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এদের মধ্যে দৈনিক অগ্রসর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোস্তফা হোসেন চৌধুরী, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নাগরিক বার্তা পত্রিকার প্রকাশক কবিরুল ইসলাম সিদ্দিকী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ফতেহাবাদ পত্রিকার সম্পাদক মাহাবুব হোসেন পিয়াল, দৈনিক খোলাচৌখ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহবুব আহাদ, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি ও নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক খবরপত্র পত্রিকার বিশেষ প্রতিনিধি বিলায়েত হোসেন লিটনসহ প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ, সালথা উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি আরিফুর রহমান, বিভিন্ন জেলা, উপজেলার দৈনিক খবরপত্র প্রতিনিধিসহ আরো অনেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এর আগেও সংসদ সদস্য ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় ভোলা ২ (বোরহানউদ্দিন ও দৌলতখান) আসনের সাধারণ জনগণ মন্ত্রী পরিষদের তালিকায় তাকে দেখতে চায়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews