1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

মঙ্গল শোভাযাত্রা নামে কিছু করা যাবে না বলছে ইসলামী আন্দোলন

  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৫১ গননা করুন

একতা ডেস্কঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে কোনো আয়োজন গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, মঙ্গল শব্দ ও ধারণা ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। তাই এ নামে ও ধারণায় কিছু করা যাবে না। বুধবার রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। একইসঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ‘মঙ্গল শোভাযাত্রা’ থেকে সরে আসার আহ্বান জানান।

নববর্ষ উদযাপন মানুষ শালীনতা ও ঐতিহ্য অনুযায়ী করতেই পারে। কিন্তু ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে কোনো যাত্রা করলে বা তাতে ‘মঙ্গল হবে’, এমন বিশ্বাস পোষণ করলে তা গুনাহের দিকে ধাবিত করে। এটি ইসলাম সমর্থন করে না। কাজেই ‘মঙ্গল শব্দ ও ধারণা’ বাদ দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলিমদের স্বার্থে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। তাই তার নববর্ষ আয়োজনেও ইসলাম বিরোধী উপকরণ থাকতে পারে না। হিন্দুত্ববাদী প্রতীক, মূর্তি ও অন্য ধর্মীয় অনুষঙ্গ চাপিয়ে দিয়ে বাংলা নববর্ষ উদযাপন কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এটি ‘ফ্যাসিবাদের চাপিয়ে দেওয়া সাংস্কৃতিক লড়াই’-এর অংশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ তা হতে দেবে না।

পহেলা বৈশাখ মূলত ঋতুভিত্তিক একটি বিষয়। বাদশাহ আকবর ইসলামী বর্ষপঞ্জিকাকে ভিত্তি করেই বাংলা সন প্রবর্তন করেছিলেন। তাই এ সনের উৎপত্তির সঙ্গে মুসলমানদের ঐতিহ্য জড়িত।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews