1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মন্ত্রণালয়ের বৈঠকে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবে

  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৬০ গননা করুন

একতা ডেস্কঃ অতিরিক্ত সচিবের সঙ্গে বৈঠকে বসেও শিক্ষার্থীরা সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাননি। ফলে তারা বৈঠকে সন্তুষ্ট নন বলে জানান, কারিগরি শিক্ষার্থীদের প্রতিনিধি মাশফিক ইসলাম। তিনি বলেন, আমরা আজ অতিরিক্ত সচিবের সঙ্গে বসেছিলাম, কিন্তু মন্ত্রণালয়ের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি পাইনি। আজকের বৈঠকে আমরা সন্তুষ্ট নই। তাই আমরা কঠোর কর্মসূচির দিকে যাচ্ছি। আমাদের দাবির আদায়ের লক্ষ্যে আন্দোলন চলমান থাকবে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কারিগরি অনুবিভাগ) রেহানা ইয়াছমিনের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বৈঠকে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’-এর ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

শিক্ষার্থীদের উত্থাপিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে, ১। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০% প্রমোশন কোটা বাতিল করা, ২। জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) পদের জন্য বাধ্যতামূলকভাবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নির্ধারণ, ৩। কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ, ৪। সব বিভাগীয় শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন, ৫। মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে কারিগরি শিক্ষা চালু এবং শিক্ষকের পদে ডিপ্লোমা প্রকৌশলীদের আবেদন করার সুযোগ বাস্তবায়ন ও ৬। ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে ন্যূনতম বেতন স্কেল নির্ধারণ।

গতকাল বুধবার সকাল ১০টার দিকে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করে। আন্দোলনে ঢাকার শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে সারাদেশের বিভিন্ন জেলায়ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। বিকেল সোয়া ৪টার দিকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শোয়াইব আহমাদ খান সাতরাস্তা মোড়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। তিনি জানান, পদোন্নতিতে ‘ক্রাফট ইনস্ট্রাক্টরদের’ কোনো কোটা রাখা হবে না।

তাদের স্পষ্ট ঘোষণা, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews