1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে সেনা অভিযানে অস্ত্রসহ ৩ ইউপিডিএফ (মুল) সন্ত্রাসী আটক নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ শালিখায় কোরবানির জন্য প্রস্তুত ১৮ হাজার ৯৮৬ টি পশু মহালছড়িতে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ পুরস্কার বিতরণ শালিখায় প্রকৃতিতে শোভা পাচ্ছে সোনালু ফুল খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার মহালছড়িতে যথা নিয়মে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নগরকান্দায় সড়ক দূর্ঘটনায় এক যুবকের মৃত্যু মহালছড়িতে প্রাণীসম্পদ অধিদপ্তরের আয়োজনে এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মহালছড়িতে ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন

ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে রাজধানীর খালগুলো

  • রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৪৯ গননা করুন

একতা ডেস্কঃ অস্তিত্ব সংকটে রাজধানী শহরের মধ্যকার ও আশেপাশের খালগুলো। অযত্ন অবহেলায় পরিণত হয়েছে আবর্জনার ভাগাড়ে। স্বাভাবিক পানি প্রবাহে বাধার কারণে সামান্য বৃষ্টিতেই রাজধানীতে দেখা দিচ্ছে জলাবদ্ধতা।

খাল ভরাটের ফলে রাজধানীর জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ বাড়ছে। অথচ, রাজধানীর খাল পরিষ্কারে প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করা হলেও এর বেহাল দশা দূর হচ্ছে না। আশেপাশের বাসিন্দারা প্রতিটি খালে পলিথিন, পুরোনো সোফা, কার্পেট, চটের বস্তাসহ বাসাবাড়ির সব ধরনের ময়লা প্রতিদিনই ফেলে।

ফলে বারবার সংস্কারের পরও রক্ষণাবেক্ষণের অভাব এবং বর্জ্যের অব্যবস্থাপনার কারণে খালগুলো ফের ভরাট হচ্ছে। আর সেই সুযোগে অনেক স্থানে খালের জায়গা বেদখল হয়ে যাচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর ৪৬টি খালের মধ্যে ২০টিই বিলীন হয়ে গেছে। কাগজে-কলমে ২৬ খালের অস্তিত্ব পাওয়া গেলেও দখল ও দূষণে এগুলোও হারিয়ে যেতে বসেছে।

রাজধানীর পানিবদ্ধতা নিরসনে খালগুলো রক্ষণাবেক্ষণ করতে ২০২০ সালের ৩১ ডিসেম্বর ঢাকা ওয়াসার কাছ থেকে দুই সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ওয়াসা থেকে বুঝে নেয়ার পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন(ডিএসসিসি) রাজধানীর পানিবদ্ধতা নিরসনে ১২টি খাল থেকে ময়লা-আবর্জনা পরিষ্কার করে। পানির প্রবাহ ঠিক রাখতে কিছু কিছু অংশে খননও করা হয়।

তবে মাত্র দুই-তিন মাসের ব্যবধানে এসব খাল আগের চেহারায় ফিরে আসে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের(ডিএসসিসি) চারটি খাল সংস্কার এবং নান্দনিক পরিবেশ সৃষ্টি করতে ৮৯৮ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়। এ প্রকল্প ২০২৬ সাল পর্যন্ত চলবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews