1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মসজিদে দান করা ছাগল বিক্রি নিয়ে সংঘর্ষে নিহত ১ আহত ৩

  • শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৩৫২ গননা করুন

একতা ডেস্কঃ খুলনা জেলার পাইকগাছায় মসজিদে দান করা ছাগল বিক্রি নিয়ে সংঘর্ষে এক মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৩ জন আহত হয়েছেন। শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর পশ্চিম পাড়া জামে মসজিদে এ সংঘর্ষ হয়। নিহত ব্যক্তির নাম ফজর আলী গাজী (৫৫)। তিনি শ্যামনগর গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে। আহত অন্যরা হলেন- ফজর আলীর জামাই শাহীন (৪০), মোস্তফা গাজী (৪৫) ও তার ছেলে বুলবুল গাজী (২২)।

থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই মসজিদে স্থানীয় এক ব্যক্তি ছাগল দান করেন। জুম্মার নামাজ শেষে মসজিদ কমিটির পক্ষ থেকে দান করা ছাগলটি বিক্রির পদক্ষেপ নেওয়া হয়। ছাগলটি বাকিতেই বিক্রি হবে বলে মসজিদ কমিটি থেকে ঘোষণা করা হয়। এ নিয়ে দুপক্ষের মুসল্লির তর্ক বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তারা মারামারি ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কয়েকজন আহত হয়। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফজর আলী গাজীকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পাইকগাছা থানার ওসি তুষার কান্তি দাশ বলেন, মারপিটের ঘটনায় ফজর আলী গুরতর জখম ও আঘাতপ্রাপ্ত হয়, হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। নিহতের সুরত হাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যসূত্রঃ সমকাল

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews