1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী শালিখায় চুরির অভিযোগে তিন চোর আটক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতিকে সজাগ হওয়ার আহ্বান

  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৩০৫ গননা করুন

আজ ২৬ মার্চ। বাঙালি জাতির জীবনে এক গৌরবোজ্জল দিন। ১০৭১-এর ২৫ মার্চ মধ্যরাতে বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমনকে গ্রেফতার করে পাকিস্তান নিয়ে গেল তৎকলীন পশ্চিম পাকিস্তানে। আর এ রাতেই শুরু হলো তাদের এদেশের মানুষের ওপর ঝাঁপিয়ে পড়া। খুন, ধর্ষণ লুটপাটসহ সাধারণ মানুষের প্রতি তাদের আক্রোশ মেটাতে লাগলো যা মন চেয়েছে তেমনভাবে। সে রাতেই আমরা এদেশের অনেক তাজা প্রাণ আর সম্ভাবনাময় অসংখ্য জীবন হারিয়ে ফেললাম। তখন সেই পৈশাচিক অত্যাচারের বিরুদ্ধে রুখে উঠতে চট্টগ্রামের কালুর ঘাটের বেতার কেন্দ্র থেকে লিখিত বক্তব্যে স্বাধীনতার ঘোষণা দিলেন মেজর জিয়াউর রহমান। এ ঘোষণায় স্বাধীনতার স্বপ্ন নিয়ে অস্ত্র হাতে তুলে নিয়েছিল দেশের মানুষ। আর জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়ে ত্রিশ লাখ তরুণ তাজা প্রাণ।

দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল দেশ। আমাদের স্মরণ রাখা দরকার যে, আমাদের দেশের সব মানুষই যদি সেদিন স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়ে যুদ্ধ করুক আর না করুক অন্তত সমর্থনে থাকতো। যুদ্ধের বিরোধীতা না করতো তথা পাকবাহিনীকে সহযোগিতা না করতো, তাহলে যুদ্ধে জয় লাভ করতে এই নয় মাস অতিবাহিত হতো না। তার চেয়ে অনেক কম সময়েই আমাদের দেশ স্বাধীনতার নতুন সূর্যের দেখা পেতো।

সেদিন তা সম্ভব হয়নি। কারণ দেশবিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের একটি বড় অংশের মানুষ সেদিন মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছিলেন। তাদের সহযোগিতায় পাকবাহিনী দেশের আনাচে কানাচে ঢুকে বড় রকমের ক্ষতি সাধন করতে পেরেছে। আড়াই লক্ষ মা-বোনের ইজ্জত লুটে নিতে পেরেছে। সেই সব দেশবিরোধী শক্তি পরবর্তী সময়েও অনেকবার মাথাচাড়া উঠতে চেয়েছে। ক্ষমতাসীনদের পরোক্ষ ও প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় নানা রকম ক্ষতিও করেছে। দেশে জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে পার পেয়ে গেছে তারা। আর এখন সেই চেতনায় লালিত হয়ে কিছু ভূঁইফোঁড় নেতা ’৭১ আর ২৪কে একসঙ্গে মিলিয়ে ফেলতে চাচ্ছেন। জাতিকে তাদের বিষয়ে অবশ্যই সজাগ থাকতে হবে।

নির্বাহী সম্পাদক

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews