1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়িতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও প্রবাসী দিবস পালিত

  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬২ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়িতে ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। অভিবাসীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকরণ শীর্ষক প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সকাল ৯.০০টায় মহালছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হান। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও কর্মী, বিদেশ থেকে আসা প্রবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জীবিকার তাগিদে দেশের ভেতরে ও বাইরে অভিবাসন একটি বাস্তবতা। অভিবাসীদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, মানবপাচার রোধ এবং বিদেশে কর্মরত শ্রমিকদের অধিকার সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে অভিবাসনের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি ও সরকারি-বেসরকারি সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, অভিবাসীরা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই তাদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব।

অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক অভিবাসন দিবসের তাৎপর্য তুলে ধরে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক আলোচনা করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews