1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়িতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩৯ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ “ঘুষগ্রহণ, অবৈধ সম্পদ, অর্থ আত্মসাৎ, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি ও দুর্নীতিকে না বলি” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ ডিসেম্বর ২০২৫ (রোজ-মঙ্গরবার) সকাল ১০:৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন মহালছড়ি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জনাব মোঃ শাহজাহান পাটোয়ারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো: আবু রায়হান।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিক ও সচেতন নাগরিকরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দুর্নীতি শুধু একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষতি করে না; এটি সমাজের উন্নয়নকে থামিয়ে দেয়। নতুন প্রজন্মকে সৎ, নৈতিক ও জবাবদিহিমূলক চিন্তার দিকে পরিচালিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হলে একটি স্বচ্ছ ও গতিশীল মহালছড়ি গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন সর্বস্তরের মানুষের সহযোগিতায় সেবা প্রদান ব্যবস্থাকে আরও স্বচ্ছ সহজ ও জবাবদিহিমূলক করতে কাজ করছে। দুর্নীতি প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews