1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মহালছড়িতে এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩০৮ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ সারা বাংলাদেশের ন্যায় মঙ্গলবার ২১ শে এপ্রিল ২০২৬ ইং খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ বছর উপজেলার দুটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। কেন্দ্র দুটি হলো মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়। কেন্দ্র সচিব নিপুল বিকাশ চাকমা এর তথ্য অনুযায়ী এ কেন্দ্রে জেনারেল পরীক্ষার্থী ২৮৬ ও ভোকেশনাল ৭১ মোট ৩৫৭ জন। আজ বাংলা প্রথম পত্র অনুপস্থিত তিনজন। এ কেন্দ্রে ৬ টি উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করেন এবং মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব সুমন চাকমা এর তথ্য অনুযায়ী এ কেন্দ্রে মোট পরিক্ষার্থী মোট ৪৫৪ জন। এ কেন্দ্রে স্কুল সংখ্যা ৬ টি। ২ কেন্দ্রে নিয়মিত অনিয়মিত মোট পরিক্ষার্থী ৮১১ জন।

পরীক্ষার প্রথম দিন থেকেই দুই কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক। প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে ভিজিল্যান্স টিম দায়িত্ব পালন করছে। এবং প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করে পরিক্ষা পর্যবেক্ষণ করা হচ্ছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরীক্ষার সার্বিক পরিবেশ সন্তোষজনক রাখতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিত তদারকি করছেন। এছাড়া কেন্দ্র সচিব ও শিক্ষকদের তত্ত্বাবধানে পরীক্ষা কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে।

অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা সাংবাদিকদের জানান, সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তারা সন্তুষ্ট। পরীক্ষার্থীরাও নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে।

উপজেলা প্রশাসন ভবিষ্যতেও এ ধরনের শৃঙ্খলা বজায় রেখে পরীক্ষা সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews